পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মিজ কানিজ মওলা বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডে মিতিঙ্গাছড়ি মডেল পাড়া কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পরিচালিত মিতিঙ্গাছড়ি মডেল পাড়া কেন্দ্রের শিক্ষার্থী, পাড়াকর্মী এবং স্থানীয় অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা এনডিসি, পিএসসি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম , পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প( ২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক জাহিদ ইকবাল, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প( ২য় পর্যায়) এর কাপ্তাই উপজেলার প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















