সোমবার , ২২ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ছাত্র নেতা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
আগস্ট ২২, ২০২২ ২:৩২ অপরাহ্ণ

আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে
রাঙামাটি পৌর বিএনপির উদ্যেগে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা আওয়ামীগ সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে বলেন, এ সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে এখন প্রলাপ বকছে। সাধারণ মানুষ না খেয়ে মরছে কিন্তু সরকারের লোকেরা একের পর এক মিথ্যা কথা বলে বেড়াচ্ছে।

পৌর বিএনপির সভাপতি শফিউল আজমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান,জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাবেক উপ মন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির,
সদর উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুল বাসেত অপু, যুবদলের জেলা সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম, ছাত্রদলের জেলা সভাপতি ফারুক আহমেদ শাব্বির।


সমাবেশের আগে কাঁঠালতলি জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি বনরূপা পেট্রোল পাম্প ঘুরে বিএনপি কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। এতে রাঙামাটির বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা যোগ দেয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির জ্বরতি তঞ্চঙ্গ্যা হলেন সংরক্ষিত মহিলা এমপি

রাঙামাটিতে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

জুরাছড়িতে ঈদ উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ 

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কাপ্তাই প্রেসক্লাবের মানববন্ধন

কাউখালীতে তৃতীয় লিঙ্গের শিলা হত্যায় গ্রেপ্তার ৪

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

কচুরিপানায় ভোগান্তি বেড়েছে কাপ্তাইয়ে;  নৌ চলাচলে ধীরগতি

স্মৃতিময় কর্মস্থল কাপ্তাইয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার: অপার সম্ভাবনাময় উপজেলা কাপ্তাই

রাঙামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ সেনা সদস্য, আটক–৩

অসহায় দুস্থদের মাঝে রাঙামাটি রিজিয়নের মানবিক সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: