সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে প্রবাসীর বাড়ী সংস্কারে বাঁধা, সন্ত্রাসী হামলাসহ চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় এক প্রবাসী পরিবারের পৈত্রিক বসতভিটায় ঘর নির্মাণে বাঁধা, দফায় দফায় হামলা এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে উপজেলার দোহাজারীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুবাই প্রবাসী আবদুস ছবুর এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাগাচর এলাকার মৃত জালাল আহমদের পুত্র আবদুস ছবুর জানান, তাদের পৈত্রিক মৌরশী বসতভিটায় (বিএস দাগ নং- ১৫১৬, ১৫১৭, ১৫১৮) ঘর নির্মাণ করতে গেলে গত ৫ বছর ধরে একই এলাকার মৃত সাচি মিয়ার পুত্র মোহাম্মদ আলী ও আমির হোসেন গং নানাভাবে হয়রানি করে আসছে।

প্রবাসী ছবুর অভিযোগ করেন, তিনি কর্মস্থলের প্রয়োজনে প্রবাসে থাকাকালীন তার মা, স্ত্রী ও বিধবা ভাবী ঘর নির্মাণ ও সংস্কারের কাজ করলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় এবং শ্লীলতাহানি করে। বর্তমানে তিনি দেশে আসার পর পুনরায় কাজ শুরু করতে চাইলে অভিযুক্তরা মাথাপিছু ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছেন বলে অভিযোগ করেন প্রবাসী আব্দুস সবুর। মিথ্যা মামলা ও সামাজিক হয়রানি: ভুক্তভোগী পরিবারটি জানায়, দাবিকৃত চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় চক্রটি পুলিশ ও আদালতের মাধ্যমে বারবার মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে তাদের হয়রানি করছে। এমনকি সম্প্রতি একটি ফেসবুক পেজের মাধ্যমে তাদের বিরুদ্ধে একপাক্ষিক ও অসত্য সংবাদ প্রচার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলেও তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে আবদুস ছবুর বলেন, “আমি একজন ক্ষুদ্র রেমিট্যান্স যোদ্ধা। ৫ বছর ধরে আমি ও আমার পরিবার এই চক্রটির কাছে জিম্মি হয়ে আছি। তারা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।” এমতাবস্থায়, জীবনের নিরাপত্তা ও পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাসের নিশ্চয়তা চেয়ে ভুক্তভোগী পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে শহীদ উদ্দীন, সাইরা খাতুন, কায়সার হামিদ,পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, চালক

বিলাইছড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

রাঙামাটিতে দেয়াল ধ্বসে শিশুসহ আহত-৫, কালভার্ট ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটিতে ডিবির অভিযানে দেশীয় মদসহ আটক–১ 

বরমা বাইনজুরি দরবারে আল্লামা নাদেরুজ্জামান খান (রহ.)-এর ৩৭তম বার্ষিক ওরশ সম্পন্ন

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় তিনতলা ভবন দখলকে কেন্দ্র করে আটক ২ 

মাইক্রোক্রেডিটের নামে বাংলাদেশের সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছেন অমর কুমার দে

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুরাছড়িতে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: