রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে নিহত-১, আহত-১

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৬, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। এছাড়া হাতির আক্রমনে আরোও একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। এছাড়া হাতির আক্রমনে ২ টি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত মহিলার নাম ঝর্ণা চাকমা, তাঁর বয়স ৬৫। তিনি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন এর চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির সহধর্মিণী বলে আজ রাত ৮ টায় নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান। এতে গুরুতর আহত হন মগবান ইউনিয়নের গোলাছড়ি এলাকার সুবিতা চাকমা।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং কাপ্তাই নতুনবাজার সিএনজি চালক সমিতির সভাপতি আবু বক্কর বলেন, আজ রবিবার সন্ধ্যা ৭ টার দিকে আসামবস্তী – কাপ্তাই সড়কের আগরবাগান এক কি: মি: এলাকায় রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে একটি  অটোরিকশা বন্যহাতির সামনে পড়ে। এসময় অটোরিকশায় থাকা দুইজন মহিলা যাত্রীকে বন্য হাতিটি গুরুতর আঘাত করে। আহতদেরকে ঐ পথে চলাচলকারী সিএনজি চালক এবং যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে পথেমধ্যে একজন মারা যান। অপরজন এখনো চিকিৎসাধীন আছেন। এসময়  সিএনজি চালক দৌড়ে প্রাণে রক্ষা পায়। এদিকে এই ঘটনার ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজি চালক   দুলালের অটোরিকশা হাতির আক্রমনে পড়ে। এসময় তিনি  দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তাঁর অটোরিকশাটি হাতি খাদে ফেলে দেয়।

এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে রশি দিয়ে খাদ হতে অটোরিকশা টি উদ্ধার করে। ঘটনাস্থলে কাপ্তাই বন বিভাগ ও ইআরটি সদস্যরা সহযোগিতা করে। ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ হতে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় উদ্বার করি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে শান্তি চুক্তি করেছিলেন শেখ হাসিনা -দীপংকর তালুকদার

রমজানে নানিয়ারচরে টিসিবির পণ্য বিক্রি হবে

মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মানিকছড়িতে ইয়াবাসহ একজন আটক

কক্সবাজারের ঝিলংজায় বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ সিগারেটসহ আটক ২

ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন

শেখ কামাল জন্মাদিনে সম্পর্কে কোন কিছুই জানে না রাঙামাটির বিএফডিসি!

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত

লংগদুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: