বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপকরণ চারা বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ৩, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ গাছের চারা বিতরণের এক অনন্য উদ্যোগ গ্রহণ পরবর্তী বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার, ৩ জুলাই সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে উন্নত জাতের নারিকেল, লেবু ও তাল গাছের চারা বিতরণ করা হয়। এতে ৫৫ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এই চারা গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৃপ্তি সংকর চাকমা এবং উপজেলার গণমাধ্যমকর্মীসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আবু রায়হান বলেন,
“এই কার্যক্রম শুধু বৃক্ষরোপণই নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবুজ পরিবেশ তৈরির মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার এক দৃষ্টান্ত স্থাপন করবে।”

কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া জানান,
“উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ফলদ বৃক্ষের মাধ্যমে ছায়া, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।”

এই উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে ওসির সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রামের শাসন ব্যবস্থা বিশেষ মহলের হাতে: সন্তু লারমা

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে খেদারমারা ইউনিয়ন বিএনপি

কাউখালীর সুরেশ চাকমার পাশে ইউএনও আতিকুর রহমান

নানিয়াচরে পাহাড় কাটার দায়ে একজনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

রাঙামাটি জেলার শিক্ষার মান উন্নয়নে সায়রা চন্দ্রা চাকমার যত প্রতিশ্রুতি

কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন 

জেলা পরিষদ পুনর্গঠনে ৪ উপজেলা প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

error: Content is protected !!
%d bloggers like this: