শনিবার , ১৭ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ দিনে ৪ জনের মৃত্যু 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ১৭, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ

 

প্রচন্ড গরম ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে ১০ দিনের ব্যবধানে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাহন ত্রিপুরা(৫৫) ও মেলাতি ত্রিপুরা(৫০) আরো দুই জন মরা গেছেন। তারা উভয়ে স্বামী স্ত্রী।

১৭ জুন শনিবার রাত ৩ ঘটিকায় তাদের মৃত্যু হয় তাদের বাড়ি সাজেকের বেটলিংয়ে তারা লংথিয়ান পাড়ায় ডাইরিয়ায় আক্রান্ত মেয়ের জামাইকে দেখতে এসেছিলেন ।

এর আগে গত ৭ জুন বুধবার ভোর রাতে গবতি বালা ত্রিপুরা(৫০) ও দরুং ত্রিপুরা (৬০) দুজনের মৃত্যু হয়। এনিয়ে গত ১৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাজেকে ৪ জন মৃত্যু বরন করে। লংথিয়ান পাড়ায় ও আশপাশের বিভিন্ন গ্রামে নারী শিশু বৃদ্ধ সহ আরো প্রায় অর্ধশতাধিক গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বনবিহারী চাকমা জানান গত এক মাস ধরে সাজেকের লংথিয়ান পাড়া, অরুণ পাড়া, কাইজা পাড়া, রায়না পাড়া ও শিয়ালদহ বেটলিং এলাকাসহ আশপাশের বেশকিছু এলাকায় নতুন করে ডায়রিয়ার প্রদুর্ভাব দেখা দেয়।

এলাকায় আশপাশে কোন হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় স্থানীয় তান্ত্রিক দ্বারা চিকিৎসা নিয়ে থাকেন। এলাকায় যাতায়াতের কোন সড়ক যোগাযোগ ব্যাবস্থা না থাকায় পায়ে হেটে এতো দুর থেকে মাচালং ও উপজেলা সদর হাসপাতালে রোগী পাঠানো সম্ভব নয়।

সংবাদ মাধ্যমে ডায়রিয়ার খবর প্রকাশের পর ৮ জুন বিমান বাহিনীর হেলিকপ্টারে সেনাবাহিনী, বিজিবি ও উপজেলা প্রশাসনের ৩ টি মেডিকেল টিম পাঠিয়ে টানা এক সাপ্তাহব্যাপী চিকিৎসা সহায়তা প্রদান করে গত বুধবার মেডিকেল টিম ফিরে আসে । এর মধ্যেই নতুন করে আরো দু’জন গ্রামবাসীর মৃত্যু হলো।

সাজেক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার জোপুইথাং ত্রিপুরা জানান লংথিয়ান পাড়াতে ৪ জন মুমূর্ষু ডায়রিয়া রোগী রয়েছে তাদের অবস্থাও ভালো নয়। মুলত ছড়ার পানি থেকে এই রোগ ছড়িয়েছে ২০১৬ সালে এখানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬ জন মৃত্যু বরন করেছেন। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে মেডিকেল টিম দীর্ঘ এক মাসের চিকিৎসায় নিয়ন্ত্রণে আসে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ডায়রিয়ায় মৃত্যুর বিষয়টি শিকার করে জানান সাজেকের দুর্গম পাহাড়ী এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যাবস্থা নেই, পাহাড়ী ছড়ার পানি পান করায় বর্ষার শুরুতে এই সমস্যা দেখা দেয়। আমরা ইউনিয়ন পরিষদের সহায়তায় চেষ্টা করছি সাজেকের দুর্গম অঞ্চলে প্রকল্প গ্রহণের মাধ্যমে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যা দুর করতে। এছাড়া সাজেকে ডায়রিয়া প্রতিরোধে বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে সেনাবাহিনী বিজিবি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ সম্মিলিত চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে বলেও জানান। পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট শুকনো খাবার দেয়া হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে তথ্য অফিসের শিশু অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

কাপ্তাই সেনা জোন কর্তৃক ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান

কাপ্তাইয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

ইউপিডিএফের মানবাধিকার রিপোর্ট প্রকাশ; ২০২৩ সালে বহির্ভুত হত্যা ২৫

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার অধিক অবৈধ সেগুন কাঠ জব্দ

অনন্ত কুমার ত্রিপুরার মা বামরুঙ ত্রিপুরা আর নেই; বিভিন্ন মহলের শোক

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০৩ মেগাওয়াট

নগদ অর্থ সহায়তা পেলেন জুরাছড়ির গ্রামীণ নারীরা

ক্যান্সারে আক্রান্ত পিংকীর চিকিৎসা সহায়তায় রাঙামাটিতে লাইফ ফর কনসার্ট

লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: