সোমবার , ১৮ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের চিৎমরম হেডম্যানপাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ১৮, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের ৩ নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়া ফরেষ্ট এলাকায় পাহাড়ী আঞ্চলিক দলের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার(১৮ জুুলাই) বেলা ১২টায় এই গুলি বিনিময়ের ঘটনা হয় বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। তিনি জানান, হেডম্যান পাড়া ফরেষ্ট এলাকায় দু’টি সন্ত্রাসী দলের মধ্যে প্রায় ২০মিনিট পযন্ত গুলিবিনিময় হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গুলি বিনিময়ের শব্দশুনে পাড়ার লোকজন আতংকে নদীর ওপারে নিরাপদে আশ্রয় চলে যান। এইসময় চিৎমরম বাজারের ব্যবসায়ীরা ভয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

ইউপি চেয়ারম্যান আরোও জানান, এখানে জেএসএস( সন্তু লারমা) নামে একটি দল আছে। তবে নতুন করে অন্যদল প্রবেশ করতে পারে। যার ফলে এ ঘটনা ঘটেছে। প্রায় ২০ মিনিটের মত গুলিবিনিময় হয়েছে। তিনি আরোও জানান আমরা ভয়ে এলাকা ছেড়ে নদীর ওপার নিরাপদে আশ্রয় নিয়েছি। বেলা দেড়টার দিকে কাপ্তাই বিজিবির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, চিৎমরম ইউপি সদস্য আলম ফোন করে জানান যে, উক্ত এলাকায় ২/৩ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। সংবাদ শুনে আমাদের পুলিশ টহল দল ঘটনাস্থলে গিয়েছেন। সর্বশেষ দুপুর দু’টার পর ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করলেও এই ঘটনায় চিৎমরম বাসির মধ্যে আতংক বিরাজ করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র অনুমোদন

খাগড়াছড়ি স্টেডিয়ামে কাল ঐতিহ্যবাহী বলীখেলা

দেশপ্রেম বীরত্ব সাহসিকতা ক্যাটাগরিতে জাতীয় সম্মাননা পেলেন মুন্না তালুকদার

বাঘাইছড়িতে মুজিবনগর দিবস পালিত

কাপ্তাইয়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর পরিচিতি সভা অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

মহালছড়িতে উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের দাবি মুক্তিযোদ্ধাদের

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে বিলাইছড়িতে নানা কর্মসূচি

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: