বুধবার , ১৪ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশন বৈঠক নিয়ে পিসিসিপি’র হুশিয়ারি 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৪, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশন বৈঠক করার চেষ্টা করলে সার্বভৌমত্বের স্বার্থে পার্বত্যবাসী তা শক্ত হাতে প্রতিহত করবে।

গত ১২ মে ২০২৫ তারিখ সোমবারে রাঙামাটি তে মহাসমাবেশ ও খাগড়াছড়িতে মানববন্ধন এবং ১১ মে রবিবার বান্দরবানে সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আগামীকালকের (১৫ই মে) বৃহস্পতিবার তারিখে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করার দাবি জানায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। কিন্তু কমিশন সেই বৈঠকটি এখনও বাতিল না করায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এবং উক্ত বৈঠক বাতিলের দাবি জানিয়ে (১৪ মে) বুধবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে প্রতিবাদ জানান পিসিসিপি কেন্দ্রীয় কমিটি।

বিবৃতিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার ঐকমত্য কমিশন পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সাথে যদি শান্তিপ্রিয় ছাত্র-জনতার প্রতিবাদের কথা কর্ণপাত না করে বৈঠক বহাল রাখে তাহলে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। এবং কোন অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার ঐকমত্য কমিশন কে নিতে হবে।

অতএব, সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অতিদ্রুত বাতিল করতে হবে। বৈঠক বাতিল করা না হলে পুরো পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণে এমপি জসীম উদ্দীনের বাস উপহারের ঘোষণা

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন পার্বত্য চট্টগ্রামে খ্যাতিমান সাংবাদিক মকছুদ আহমেদ

বাঙ্গালহালিয়ায় ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি গঠন

পথচারিদের ক্লান্তি দূর করেন সন্ধ্যামনি চাকমা

গাজায় চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

পার্বত্য তিন জেলায় ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত

পাহাড়ি ঢলে ওয়াগ্গা পাগলি খালে নিখোঁজ গৃহবধূ

রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দান শুরু

জামাল উদ্দিন জামালের গল্পগ্রন্থ “স্মৃতির আড়ালে ক্রন্দন”- এর প্রকাশনা উৎসব

কাউখালীতে সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

error: Content is protected !!
%d bloggers like this: