বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সিজন ২ উদ্বোধন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ৫, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬-২০২৭ (সিজন-২)-এর শুভ উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর২০২৬) বিকেল ৩:০০ ঘটিকায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে মহালছড়ি উপজেলা সংযুক্ত হয়।

মহালছড়ি উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহালছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব দে এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালেদ মাসুদ সাগর।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা-মিশন হাসপাতালের আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন 

৯ মাস পর দীঘিনালায় উদ্ধার নরসিংদির মিতু আখতার

এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

চট্টগ্রামে এখন টিভিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

কাপ্তাইয়ে চাঞ্চল্যকর খলীল হত্যা মামলার পলাতক আসামি শাকিল গ্রেফতার 

খাগড়াছড়িতে বিএনপির অবরোধের দ্বিতীয় দিন: বিভিন্নস্থানে টায়ারে আগুন-ককটেল ফাটিয়ে ব্যারিকেড, আটক ১০

রাবিপ্রবিতে শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

বর্ণিল সাজে সজ্জিত দীঘিনালার রাজপথ, কাল বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

বিলাইছড়িতে চেয়ারম্যান পদে বীরোত্তম, ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম চন্দ্র এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুদীপ্তা তঞ্চঙ্গ্যা নির্বাচিত

error: Content is protected !!
%d bloggers like this: