রবিবার , ১৬ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে চাঞ্চল্যকর খলীল হত্যা মামলার পলাতক আসামি শাকিল গ্রেফতার 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৬, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে চাঞ্চল্যকর খলীল  হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ শাকিল হোসেন প্রকাশ শিপন’কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় থানার এসআই দীপংকর কুমার শীল, এএসআই  রামধন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ খুন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ শাকিল হোসেন প্রকাশ শিপন’কে  কাপ্তাই কেপিএম এলাকা হতে গ্রেফতার করা হয় বলে জানান থানার ওসি ( তদন্ত) দেবাশীষ সানা।

ওসি( তদন্ত) আরোও জানান, ২০১৮ সালের ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম পেট্রল পাম্পের ১শত ৫০ গজ সামনে ইব্রাহিম খলিল নামে একজনের  গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।  এই হত্যা কান্ডের পরের দিন ২১ এপ্রিল নিহতের ভাই কেপিএম মাস্টার কলোনি এলাকার বাসিন্দা মোঃ ইসমাইল হোসেন বাদি হয়ে  মোঃ শাহাদাত হোসেন (৩৮),  মোঃ শওকত হোসেন (২৮), মোঃ সোহেল  প্রকাশ ল্যাংড়া সোহেল (২৬), সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের  বিরুদ্ধে হত্যা মামলা  দায়ের করেন। তাঁরা সবাই কেপিএম এলাকার বাসিন্দা।

এই হত্যাকান্ডে জড়িত মো: শাহাদাত হোসেন গত বছর ফেনিতে  র‍্যাবের হাতে ধরা পরার পর বর্তমানে জামিনে আছেন। এইছাড়া পুলিশ তদন্ত করে জানতে  পারে যে, এই ঘটনায় গ্রেফতারকৃত শাকিল হোসেন প্রকাশ শিপন’ এর সম্পৃক্ততা পুলিশ পেয়েছে। বাকি আসামী পলাতক রয়েছে বলে পুলিশ জানান।

এদিকে গ্রেফতারকৃত আসামী শাকিল হোসেন শিপন কে রবিবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় ইউনিয়ন পরিষদের সঙ্গে সংলাপ

খাগড়াছড়িতে চার সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট’র সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান

কাপ্তাইয়ের ২২ ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন ৪১৭ কর্মকর্তা

চন্দনাইশে এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাঙামাটিতে ঈদের উপহার পেলেন ইমাম মুয়াজ্জিনরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গনতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুজন’র মানববন্ধন

বাঘাইছড়ি পৌরসভার রাস্তার দুর্বিষহ অবস্থা: বন্যা ও অবৈধ বালু উত্তোলনের কালো থাবা

রাঙামাটিতে এনসিপির শ্রমিক উইংয়ের আনুষ্ঠানিক যাত্রা

লংগদুতে বায়তুশ শরফ কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে মতবিনিময়

error: Content is protected !!
%d bloggers like this: