শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশ পাঠানদন্ডীতে হযরত জিম্মাহ্ আজিম মোহাম্মদ শাহ্’র ওরশ ও মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, চন্দনাইশ, চট্রগ্রাম
জানুয়ারি ৩০, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ

 

অলিয়ে কামেল, কুতুব-ই-আলম, গাউছে জামান, মাহবুবে এলাহী হযরত মাওলানা ছৈয়দ জিম্মাহ আজিম মোহাম্মদ শাহ (রহ.)এর বার্ষিক ওরশ শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওরশ ও কমপ্লেক্সের পরিচালনা কমিটির আয়োজনে ২৭ জানুয়ারী, ১৩ মাঘ ও ৭ শা’বান মঙ্গলবার চন্দনাইশ উপজেলার বরকল পূর্ব পাঠানদন্ডীস্থ মাজারের মাঠ প্রাঙ্গণে এ মহতি অনুষ্ঠানের কর্মসূচিসমুহ পালিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কোষাধ্যক্ষ ও পাঠানদণ্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদরাসার সভাপতি আলহাজ্ব মো. কমর উদ্দিন (ছবুর)। উদ্বোধক ছিলেন বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহের মিয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী। প্রধান ওয়ায়েজ ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফাসির কুরআন হযরতুলহাজ্জ্ব আল্লামা হাফেজ মোহাম্মদ কাজী আব্দুল আলিম রেজভী (মা.জি.আ.)। বিশেষ ওয়ায়েজিন ছিলেন পাঠানদণ্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোর্শেদুল হক আনোয়ারী, বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী গাউসিয়া হক ভান্ডারী ইসলামিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গিয়াস উদ্দিন আল-কাদেরী, অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ বখতিয়ার হামিদ আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম আল-কাদেরী, হাফেজ মাওলানা ফয়সাল হামিদ ক্বাদেরী, মাওলানা সাইদুর রহমান ক্বাদেরী, মাওলানা আলহাজ্ব মুহাম্মদ আলী আক্কাস, মাওলানা আবদুল হাকিম আল-কাদেরী।

কমপ্লেক্স কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও ঠিকাদার মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হাই মেম্বার ও অর্থ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওরশ ও কমপ্লেক্স পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহাদুর মিয়া মাস্টার, মোহাম্মদ আব্দুল হাই, মোঃ সেলিম উদ্দিন ঠিকাদার, মোঃ কুতুব উদ্দিন (ছোটন), ছৈয়দ আবু সিদ্দিক (বাবুল), হাজী আব্দুল করিম, আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, বাদশা মিয়া, শরফুদ্দিন চৌধুরী (কাজল), শহীদুল ইসলাম সওদাগর, মোঃ আখতার হামিদ আজাদ, মোঃ হাবিবুর ইসলাম (হৃদয়), মহিউদ্দিন (রুবেল), ছৈয়দ নাঈম উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ আবদুল্লাহ মাল মারুফ, মাওলানা আব্দুল হাকিম, মোঃ জাফর মিয়া, মোঃ নূরুল আলম (ভুথো), মোঃ কুতুব উদ্দিন, মোঃ মুফিজুল আলম, মোঃ নূরুল আনোয়ার (খোকন), মোঃ নূরুল আলম (প্রবাসী) মোঃ হারুনুর রশীদ হারুন, মোঃ ফোরকান হামিদ আজাদ, মোঃ আকতার কালাম, মোঃ মাইন উদ্দিন (মানু), মোঃ তৌহিদুল আলম (ভুট্টো) প্রমুখ।

এতে মাজার জেয়ারত, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, ওয়াজ ও মিলাদুন্নবী (দ.) মাহফিল, মোনাজাত এবং তাবারুক বিতরণ ইত্যাদি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এ পবিত্র ওরশ ও মিলাদুন্নবী (দ.) মাহফিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষের সমাগম ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরের দূর্গম মংখোলাতে প্রবারণা পূর্ণিমা

কাউখালীতে জাতিসংঘের কৃষি সংস্থার কৃষি ত্রাণ সামগ্রী বিতরণ 

পাহাড়ের মাচাংঘর বিলুপ্তির পথে: আধুনিকতার ছোঁয়ায় হারাচ্ছে শতবর্ষের ঐতিহ্য

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

ঈদগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো চার পর্যটক উদ্ধার

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ 

ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি

error: Content is protected !!
%d bloggers like this: