শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে পানিবন্দি পরিবারের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মহালছড়ি উপজেলা প্রশাসন। শুক্রবার দিন নৌকায় করে উপজেলার প্লাবিত এলাকায় গিয়ে পানিবন্দি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ত্রাণ সামগ্রী।

ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। হঠাৎ বন্যায় ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় এসব সামগ্রী পেয়ে স্বস্তি ফিরে পান ক্ষতিগ্রস্ত মানুষরা। ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুমন মিয়া, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন।

পানিবন্দি পরিবারগুলো জানান, নৌকায় করে ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ায় তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন। আকস্মিক বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ার পর এই সহায়তা তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহালছড়ির বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এখনও অনেক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। দ্রুত পুনর্বাসন এবং খাদ্যসহায়তার জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ের ওয়াগ্গায় বিষু উৎসব পালিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঈদগাঁওয়ে বিএনপির গণমিছিল ও সমাবেশ

ঈদগাঁওয়ে শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও উপকরণ বিতরণ

রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইরফান সম্পাদক ইসমাইল

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

কাপ্তাইয়ে গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক তথ্যের বিরুদ্ধে জনগণকে সচেতনতায় প্রচারণা

বাঙ্গালহালিয়ায় ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ – দ্রুত উদ্যোগে যান চলাচল স্বাভাবিক

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: