শনিবার , ২৪ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ধর্ষকের বিচার দাবিতে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ২৪, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে পাতাছড়া এলাকায় এক পাহাড়ি নারীকে গণধর্ষণ ও রাঙামাটিতে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে জেলা শহরের মহাজন পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক ঘুরে চেঙ্গি এস্কয়ারে গিয়ে সমাবেশে করে।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক সুভাষ চাকমার সঞ্চালনায় সভাপতি মৃণাল চাকমা সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) র কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা(ঝিমিট),খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমতি বিকাশ চাকমা ও সাধারন শিক্ষার্থী কৃপায়ন ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে একের পর এক নারী ধর্ষন,ধর্ষণের চেষ্টার সুষ্ঠ বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীরা ইভটিজিং,ধর্ষণসহ হত্যা শিকার হচ্ছে বলে অভিযোগ তোলেন বক্তারা।

এসময় সারাদেশে নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান বক্তারা।

খাগড়াছড়ির পুলিশ সুপার এইমাত্র জানিয়েছেন, রামগড়ের ধর্ষণের ঘটনার বিষয়ে পুলিশ মামলা গ্রহণ করেছে। তিন অভিযুক্তের মধ্যে ইউসুফ নামের একজন অবস্থান তথ্যপ্রযুক্তির মাধ্যমে চিহ্নত করা হয়েছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কারণে যোগাযোগ বিপত্তিতে পাকড়াও করতে বিলম্ব হচ্ছে। এই ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএমকে উৎপাদনে ফেরাতে পরিকল্পনা নেওয়া হয়েছে: বিসিআইসি চেয়ারম্যান

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বালুখালী চ্যাম্পিয়ন

বাঘাইছড়ির সারোয়াতলীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

আমরা আল্লাহর আইন চালু করতে চাই- অধ্যাপক আহছান উল্লাহ

<span style='color:#ff0000;'>  /</span> জুরাছড়িতে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ ও প্রশিক্ষণ

/ জুরাছড়িতে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ ও প্রশিক্ষণ

চন্দনাইশ পাঠানদন্ডীতে হযরত জিম্মাহ্ আজিম মোহাম্মদ শাহ্’র ওরশ ও মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার

‎পাহাড়ে বসবাসরত নারীরাও তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়

error: Content is protected !!
%d bloggers like this: