রবিবার , ৬ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ৬, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি পৌর ৫ নং ওয়ার্ডের বেইলি ব্রিজ এলাকায় মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই পাশ ঘেঁষে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকদলের আয়োজনে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা কৃষকদলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, পৌর কৃষকদলের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুস সহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ-বান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। নেতাকর্মীরা জানান, এর মাধ্যমে বিএনপি পরিবেশ সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে চায়। গাছ শুধু পরিবেশ নয়, মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্যও অপরিহার্য। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ আজ সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় চা বাগানের অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

কোয়ান্টামের প্রবীণ সেবা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ

ধ্রুব সংস্কৃতির অধীনে কাপ্তাই ও রাঙ্গুনিয়ায় সঙ্গীত পরীক্ষা

১৫ এপ্রিল চিংম্রং এ অনুষ্ঠিত হবে সাংগ্রাঁই রিলং পোয়ে:

এক ঘন্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা কলেজ ছাত্রী বৃষ্টি

বিলাইছড়িতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চন্দনাইশের বরকল-বরমা ইউনিয়ন পূজা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

রাজস্থলীতে ৪৫ ফুট উঁচু বুদ্ধ মূর্তির নির্মাণ শুরু

লংগদুতে বজ্রপাতে গৃহবধূ সহ ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১

বিলাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: