শনিবার , ১ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে পানি উন্নয়ন বোর্ডের তীর প্রতিরক্ষামূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন দীপংকর তালুকদার এমপি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ

পানি উন্নয়ন বোর্ডের “চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলা এবং রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী ও ইছামতী নদী এবং শিলক খালসহ অন্যান্য খালের উভয় তীরে ভাঙ্গন হতে রক্ষা ( ১ম সংশোধিত)  ” শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার  কর্ণফুলী নদীর বাম তীরে কাপ্তাই প্রজেক্ট বড় মসজিদ এলাকায় ৮০ মিটার, চিৎমরম মুসলিম পাড়া এলাকায় ১০০ মিটার, চিৎমরম ঘাট এলাকায় ১০০ মিটার ,  কর্ণফুলী নদীর ডান তীরে শীলছড়ি শহীদ মিনার এলাকায় ১৫০ মিটার এবং কাপ্তাই উপজেলার রেস্ট হাউস এলাকায় ২০০ মিটার তীর প্রতিরক্ষামূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি ও রাঙামাটির সাংসদ  দীপংকর তালুকদার।

শনিবার (১ জুন)  সকাল সাড়ে ১১ টায় প্রথমে  তিনি কাপ্তাই উপজেলার শিলছড়ি  খেলার মাঠে এবং পরে বেলা ১২ টায়  চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম হেডম্যান পাড়া এলাকায় পৃথক পৃথক ভাবে প্রকল্প সমুহের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় ৪১ বিজিবির অধিনায়ক তানজিলুর রহমান ভুইঞা,  রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, কাপ্তাই উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান  উমেচিং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম ,  রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা সহ জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি,  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, ২০২৫ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি সভা

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে পার্বত্য উপদেষ্টা সহ জেলা প্রশাসন ও পুলিশ’র ত্রান বিতরণ

চন্দনাইশে বরমা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি কমিটির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ পরিদর্শনে মুগ্ধ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙামাটিতে আখ চাষের ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

পার্বত্য উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাঙামাটি- খাগড়াছড়ি সড়কে অটোরিকশা সিএনজি দুর্ঘটনায় আহত–৫

রাজস্থলীতে ২ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

রাঙামাটিতে ২ মোবাইল দোকানে ভয়াবহ চুরি

error: Content is protected !!
%d bloggers like this: