মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অভিযানে প্রায় ২,৮৫,৫২০ টাকার সেগুন জব্দ করা হয়েছে। গতকাল (সোমবার ১৫ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার এর নেতৃত্বে সাথে সহকারী পরিচালক সহ একটি বি টাইপ টহল দল আনুঃ দুপুর ১ ঘটিকায় মারিশ্যা তুলাবন এলাকার বৃষকেতু চাকমার সেগুন বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো ফেলে পালিয়ে যায় বলে জানাযায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৪২.৭৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ২,৮৫,৫২০/- (দুই লক্ষ পচাশি হাজার পাঁচশত বিশ) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক

যে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে, সে এলাকায় উন্নয়ন হবে- জেলা প্রশাসক হাবিব উল্লাহ

চন্দনাইশে ৭৭ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হচ্ছে

রামগড়ে বিশ্ব কার্বারী পূণরায় চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যান পদে নতুন দুই মুখ

দুই দিনেও ফেনী নদীতে নিখোঁজ দুই কিশোরের সন্ধান মিলেনি

কাপ্তাইয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা

বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড পাওয়ায় প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে সংবর্ধনা দিল রাঙামাটি প্রেসক্লাব

কাপ্তাইয়ে ৫ হাজার ৫ শত ৫০ জন পাচ্ছেন বিনামুল্যে ভিজিএফ এর চাল

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে পাউবোর স্লুইস গেইটে বাপ-পুত সিন্ডিকেট, কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: