রবিবার , ১৮ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৫ দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ১৮, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ

৫ দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা- রাইখালী নৌ-রুটে  ফেরি চলাচল। রবিবার (১৮মে) ভোর ৬ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

তিনি আরোও বলেন, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩মে) ভোর ৬ টা থেকে চন্দ্রঘোনা – রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে রবিবার (১৮মে)  ভোর ৬ টা পর্যন্ত এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে।

সওজ, রাঙামাটির উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজ সম্পাদনের লক্ষ্যে বিগত ৫ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে ।

এদিকে রবিবার (১৮মে) সকাল সাড়ে ৬ টায় চন্দ্রঘোনা ফেরি ঘাটে কথা হয় ফেরির কর্মচারী মো: আরমান এবং ফেরির চালক সিরাজ এর সাথে। তাঁরা বলেন, ড্রেজিং এর কাজ শেষ হবার পর আজ রবিবার ভোর ৬ টা হতে ফেরি চলাচল করছে।

এসময় ফেরিঘাটে কথা হয় ট্রাক চালক মো: নাছির, মোটর সাইকেল আরোহী সোহেল চাকমা এবং সিএনজি চালক আবদুল মোনাফ ও মো: আলমগীর হোসেন এর সাথে। তাঁরা বলেন, আজ রবিবার ভোর ৬ টা হতে ফেরি চলাচল করছে। এতে আমাদের ভোগান্তি কমেছে। প্রসঙ্গত: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় উপজেলা প্রশাসন ও শ্রমিকদলের মহান মে দিবস পালিত

কাপ্তাইয়ে সোলার বিদ্যুৎ কেন্দ্রে চুরির সময় হাতেনাতে আটক চোর

পরিবেশবান্ধব বিসিসিটি- বাউ স্টোভ উদ্ভাবন করলেন বাকৃবির গবেষক

মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির রোগমুক্তি কামনায় সুখবিলাস জয়গুরু ধাম আশ্রম বিশেষ প্রার্থনা

মারমা সংস্কৃতির উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতার আহবান

পার্বত্য উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

কেপিএম কর্তৃপক্ষের সাথে কাপ্তাই প্রেসক্লাবের নব গঠিত কমিটির মতবিনিময়

সোশ্যাল মিডিয়ায় বিজিবির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশে প্রতিবাদ

নানিয়ারচরে যানবাহন চালক এবং চালক সমিতির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে কাপ্তাইয়ে বাজার মনিটরিং

error: Content is protected !!
%d bloggers like this: