বুধবার , ১ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মে দিবসে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র বিনামূল্যে পানীয় বিতরণ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ১, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

 

মহান মে দিবস উপলক্ষে চলমান তীব্র তাপদাহে ক্লান্ত মানুষের মাঝে বিনামূল্যে আখের রস বিতরণ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।

বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শহরের আদালত সড়কস্থ সংগঠনির অফিসের সামনে পানীয় বিতরণের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা এবং খাগড়াছড়ির সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, তীব্র এই গরমে অতিষ্ঠ মানুষের পাশে দাঁড়িয়ে এমন উদ্যোগ প্রশংসার দাবী রাখে। যার যার অবস্থান থেকে সকলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়িত সামাজিক দায়বদ্ধতা পালনে অনন্য উদাহরণ রেখে চলেছে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে সহ-সভাপতি দুলাল হোসেন ও কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিকের সঞ্চালনায় সূচিত সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সা. সম্পাদক কানন আচারিয়া, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ ও মানিক পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই তীব্র তাপদাহে এই ধরনের একটি মহতী উদ্যোগ নেয়ায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য বক্তারা।

এতে পাঁচ শতাধিক মানুষের মাঝে এই আখের রসের শরবত তুলে দেয়া হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪শ জনকে ত্রাণ সহায়তা

রাঙামাটির বন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

চন্দনাইশে ৭৭ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হচ্ছে

দীঘিনালায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

কাপ্তাই এলপিসিতে কারখানায় চুরি হওয়া যন্ত্রাংশসহ একজন আটক

পার্বত্য চুক্তি পরবর্তী জুরাছড়িতে ২৫টির অধিক রাজনৈতিক হত্যাকান্ড

‎বাঘাইহাট জোনের উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন: পর্যটক ও জনমনে স্বস্তি

বাড়ির আঙিনায় গাঁজা গাছ, চেনেন না মালিক!

রাঙামাটিতে নতুন ৭ আইন কর্মকর্তা নিয়োগ

বিলাইছড়িতে দীর্ঘ পরিকল্পনা পদ্ধতি সেবা ক্যাম্প অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: