বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ৬, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত ২৮টি দোকানের মালিক ও ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ সহ চাল বিতরণ করা হয়।

বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানের পাশেই এ সহায়তা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির স্থানীয় সরকারের উপ পরিচালক নাজমুন আরা সুলতানা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান সহ স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

এসময় নাজমুন আরা সুলতানা বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে ক্ষতির প্রকৃত পরিমাণ যাচাই করে আরও সহযোগিতার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর মহালছড়ি বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে ২৩ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

উপজেলা প্রশাসনের এ সহায়তা কর্মসূচি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নতুন করে বাঁচার আশা জাগিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়ার খাল স্বরূপে ফিরবে কি!

ব্যবসায়ী রাসেলের উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

পার্বত্য অঞ্চলের নারী খেলোয়াড়দের নৈপুণ্যতা দেশের সুনাম বয়ে আনছে– পার্বত্য উপদেষ্টা

দীঘিনালায় ফুটপাত দখলের অভিযোগে জরিমানা

একই রাতে ইসলামী ফ্রন্ট নেতা মোজাম্মেল ফকিরের পিতা-মাতার ইন্তেকাল

আবারও প্রানচাঞ্চল্য কাপ্তাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান

বিলাইছড়িতে শীতবস্ত্র বিতরণ

ইছামতি নদীর খাদের তীরে ঝুলে আছে কাউখালীর আবু তাহেরের ভাগ্য!

ফের ৬ ইঞ্চি করে খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন

error: Content is protected !!
%d bloggers like this: