মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে পুলিশ অভিযানে ৩টি বন্দুকসহ একজন আটক

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ২৪, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম সুকনাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ টি এসবিপি বন্দুক সহ রনি চাকমা (২৫) নামে অস্ত্র পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আটক রনি চাকমা বরকল উপজেলার সুবলং এলাকার মতিলাল চাকমার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

সাজেক থানার ওসি নুরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ২৪ জানুয়ারী মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে সন্ধা ৭ ঘটিকায় সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অস্ত্র পাচারের খবর পেয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকে এসময় বস্তায় মোড়ানো ৩ টি বন্দুক ও একটি ব্যাগসহ রনি চাকমা এগিয়ে আসলে পুলিশ তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পিছু নিয়ে ঝাপটে ধরে। এসময় সহকারী পুলিশ সুপার (এএসপি আবদুল আওয়াল) কিছুটা আঘাত পান বলে জানাযায়।

অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা এএসপি আবদুল আওয়াল বলেন ইদানীং পাহাড়ে জঙ্গি গোষ্ঠী ও বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের আনাগোনা বেড়েছে তাই পুলিশের পক্ষ থেকে নজড়ধারী বাড়ানো হয়েছে।

আটক রনি চাকমা প্রাথমিক জিজ্ঞেসাবাদে অস্ত্র চোরাকারবারি দলের সদস্য বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে। সাজেকে জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের অভিযান নিয়মিত চলবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ১৯৬১ জন পেল টিসিবির পণ্য 

জুরাছড়িতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের ফাইনাল  রাউন্ড অনুষ্ঠিত

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে রিজিয়নের উদ্যোগে প্রয়াত সার্কেল চীফ মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান

রাঙামাটিতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জুরাছড়িতে পুলিশ সদস্যর বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

কর্ণফুলী সরকারি কলেজে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

কাপ্তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

error: Content is protected !!
%d bloggers like this: