মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চম্পক নগর ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২৮, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

রাঙামাটি শহরের চম্পক নগর এলাকায় আসমা বিনতে আবু বক্কর সিদ্দিক(রাঃ) ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার বিকালে ফোরকানিয়া মাদ্রাসার সামনে শিশু ছাত্র-ছাত্রীদের মধ্যে ১২০টি কম্বল দেওয়া হয়। হাফেজ মোঃ বেলালের সঞ্চালনায় অত্র মাদ্রসার সভাপতি ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম.কামাল উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ হাবিব আজম।

কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য হাবিব আজম বলেন, কম্বল হলো একটি শতিবস্ত্র কিন্ত এই শীতে গরীব অসহায় মানুষদের জন্য এটা অনেক বড় পাওনা। আমরা সময় সুযোগে যেন গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি সবাই সেই প্রত্যাশা করবেন। চম্পক নগর এলাকায় যে এত সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান আছে সেটা আমি জানতাম না। আমি একজন ছোট মানুষ হিসেবে আগামীতে যেন আপনাদের পাশে এবং সবার সাথে থাকতে পারি আপনারা আমার জন্য সে দোয়াটুকু করবেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের হাতে কম্বল তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও অত্র মাদ্রাসার উপদেষ্টা আলহাজ মোঃ আহসান উল্লাহ মাষ্টার, অত্র মাদ্রাসার পরিচালক মুফতি মোঃ শামসুল আলম, ইসলামি আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি একেএম ইসরাইল, ইসলামিক ফাউন্ডেশন সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর আলী ও বিএনপি নেতা খোকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বিলাইছড়িতে অগ্নিনির্বাপক মহড়া

কাপ্তাইয়ের চিৎমরমে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বিলাইছড়িতে চাঁদাবাজির অভিযোগে আটক-১

রাঙামাটিতে মাঠ স্কুল পাঠক্রম হালনাগাদ বিষয়ক কর্মশালা

বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে গরীব- দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন

কাপ্তাইয়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাইয়ে পানি উন্নয়ন বোর্ডের তীর প্রতিরক্ষামূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন দীপংকর তালুকদার এমপি

সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল সহ ৩ নেতাকে বহিস্কারের সুপারিশ বাঘাইছড়ি আওয়ামী লীগের

দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণে কাপ্তাইয়ে আলোচনা সভা ও কেক কাটা

error: Content is protected !!
%d bloggers like this: