বুধবার , ১২ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জোয়ার বইছে-নিখিল কুমার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১২, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পার্বত্য চট্টগ্রামে আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন রাস্তা নির্মাণ, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

যেসব এলাকায় বিদ্যুতের আলো পৌছেনি বা সেখানে কোনদিন বিদ্যুৎ যাওয়ার সম্ভবনা নেই সেসব এলাকাকে সোলারের মাধ্যমে বিদ্যুৎতের সংযোগ দেয়া হয়েছে।

বুধবার কাউখালী উপজেলায় উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয়দের সাথে আলাপকালে উপরোক্ত কথাগুলো বলেন নিখিল কুমার চাকমা।

তিনি আরো বলেন, জাতির জনকের  স্বপ্ন বাস্তবায়নের লক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতশীল দেশে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আগামীতে আওয়ামীলীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

কাউখালী উপজেলায় ২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে হাতিমারা ও বড়পাড়া সংযোগ ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন, ৩৫ লাখ টাকা ব্যয়ে কাউখালী মুসলিম শিশু সদনের ডাইনিং হল নির্মাণ উদ্বোধন, ৩ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে হাতিমারা হতে ও বড়পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণের ভিত্তি স্থাপন, ২০ লাখ টাকা ব্যয়ে কাউখালী সরকারী ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণ ভিত্তি স্থাপন ও ২ কোটি টাকা ব্যয়ে চেলাছড়া যৌথ খামার হতে মিতিঙাছড়ি ধর্মগিরি সাধনা কুঠির পর্যন্ত রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এসময়  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সুমেষ চাকমা,ঘাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান জগদীশ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হাতির আক্রমণে অটোরিকশা ভাংচুর

ঈদগাঁওয়ে একনলা বন্দুকসহ অস্ত্রধারী আটক

টানা বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধ্বসের শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত

বাঙ্গালহালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় ভোগান্তি: জরাজীর্ণ ভবন, নেই ঔষধ

বোয়ালখালী বাজার ব্যবসায়ী নির্বাচন স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথম দিনে রাজস্ব আয় ৯ লাখ টাকা

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা ছড়াল বাঘাইহাট বিজিবি

জুরাছড়ির সীমান্তবর্তী পুন্নমনিছড়ায় স্কুল নির্মাণ কাপ্তাই ৪১ বিজিবির

দীঘিনালায় হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের পৃথ্বীরাজ সাহার নজরুল সংগীতে জাতীয় পুরস্কার অর্জন

error: Content is protected !!
%d bloggers like this: