বুধবার , ১৩ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল / সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৩, ২০২২ ৫:০১ অপরাহ্ণ

 

যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দুপরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ রাঙামাটি পার্বত্য জেলা।

দৈনিক যুগান্তরের রাঙামাটি জেলা প্রতিনিধি ও যুগান্তর স্বজন সমাবেশ রাঙামাটি পার্বত্য জেলার প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। এছাড়া রাঙামাটি জেলার রোভার স্কাউট কমিশনার ও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক নুরুল আবছার, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদ প্রমুখ বিষেশ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন যুগান্তর স্বজন সমাবেশ রাঙামাটি জেলার উপদেষ্টা সাংবাদিক হেফাজত-উল বারী সবুজ।

স্মরণসভা শেষে সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার-আল হক।

অনুষ্ঠানে সাংবাদিক এম কামাল উদ্দিন, সত্রং চাকমা, শান্তিময় চাকমা, হিমেল চাকমা, জিয়াউর রহমান জুয়েল, সুপ্রিয় চাকমা শুভ, প্রান্ত রনিসহ যুগান্তর স্বজন সমাবেশ রাঙামাটি জেলার সদস্য ও সামাজিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণসহ ওপারে যাতে তিনি ভালো ও শান্তিতে থাকেন সেজন্য দোয়া ও প্রার্থনা করা হয়।

স্মরণ সভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ দেশ ও জাতির জন্য বিশাল অবদান রেখে গেছেন। তিনি ছিলেন দেশের প্রখ্যাত শিল্পপতি এবং সফল স্বপ্নসারথি। দেশের অর্থনীতিতে তার অবদান বিশাল। অনেকগুলো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলে দেশের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন তিনি। দেশ ও গণমানুষের মুখপত্র হিসাবে তিনি প্রতিষ্ঠা করে গেছেন দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন। এ দুটি গণমাধ্যম দিয়ে তিনি শিখিয়ে গেছেন কালোকে ‘কালো’ আর সাদাকে ‘সাদা’ বলা। তিনি দেশের শিল্পায়নসহ নানা ক্ষেত্রে সফল পথিকৃৎ। জাতির কল্যাণে তার আরও অনেক দিন বেঁচে থাকার দরকার ছিল। কিন্তু বৈশ্বিক প্রাণঘাতী মহামারি করোনা ২০২০ সালের ১৩ জুলাই দেশের সফল ও প্রিয় ব্যক্তিত্ব নুরুল ইসলামকে অকালে আমাদের কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছে। সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশের মানুষের হৃদয়ে চির অমলিন হয়ে থাকবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
রাঙামাটি সেনা রিজিয়নের ত্রাণ বিতরণ

রাঙামাটি সেনা রিজিয়নের ত্রাণ বিতরণ

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পার্বত্য উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

আইন প্রয়োগে কখনো সামাজিক সমস্যার সমাধান সম্ভব না; পরিবেশ দিবসে জেলা প্রশাসক

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ পাইথন অজগর সাপ অবমুক্ত

কাপ্তাই প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

রাঙামাটির নানিয়ারচরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বর্ণিল আয়োজনে মহালছড়ি সম্প্রীতি কাপের ফাইনাল অনুষ্ঠিত

বিলাইছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করলেন এমপি দীপংকর 

বৈসাবি উৎসব ঘিরে মহালছড়িতে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার, জোনের আর্থিক সহায়তা প্রদান

জায়গা নিয়ে জটিলতায় বিলাইছড়ির সড়ক প্রকল্প, প্রশাসনকে উপেক্ষায় প্রশ্ন

error: Content is protected !!
%d bloggers like this: