বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালীতে ৪৫ জন জীবন্ত মায়ের পূজা ও আরাধনায় ব্যতিক্রমী আয়োজন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
অক্টোবর ৩১, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ

জন্মদাত্রী মায়ের প্রতি কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা, মমতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমেই চন্ডমুন্ডা দেবী মা কালিকে আরাধনা করার প্রত্যয় নিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী রাইখালী শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে জন্মদাত্রী জীবন্ত মায়ের পূজা করেছেন তাদের সন্তানেরা।

ব্যতিক্রমী এ পূজায় বিভিন্ন বয়সের ৪৫ জন সন্তান পরম শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের নিজ হাতে জন্মদাত্রী  মায়ের পা ধুয়ে মুছে দেয়। এরপর ধুপ-দীপ জ্বালিয়ে ফুল ও প্রসাদ সাজিয়ে মন্ত্র পাঠের মাধ্যমে মায়ের পূজা করেন। পূজা শেষে নিজের হাতে মায়েদের মুখে প্রসাদ তুলে দেন সন্তানেরা। মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত দিয়ে পরান ভরে আশীর্বাদ করে সন্তানের মুখে প্রসাদ তুলে দেন।

দীপাবলী উৎসব ও শ্যামা পুজা উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন  বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত এই পুজা ও আরাধনা করা হয়। মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা: নারায়ন চন্দ্র দাশ এই আয়োজনের  উদ্বোধন করেন।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু জানান, শৈশব থেকেই যদি সন্তানদের নীতি শিক্ষার মাধ্যমে মা-বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তির শিক্ষা দেয়া যায় তবে ভবিষ্যতে আর কোন পিতা-মাতাকে বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র হবে না। এই চিন্তাবোধ থেকে এই জীবন্ত মাতৃ পূজার আয়োজন করা হয়েছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু জানান, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নাই, কখনো সন্তানরা মায়ের ঋণ শোধ করতে পারবেন না। তাই কিছুটা হলেও মায়ের ঋণ শোধ করতে এবং মা – ছেলের মধ্যে ভালোবাসার সম্পর্ক অটুট রাখতে আজকে এই আয়োজন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ির সাজেকে বাস-মাহিন্দ্র সংঘর্ষে আহত ৭

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

বান্দরবানের টংকাবতীতে ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীকে হত্যা

কেপিএমে লাগানো হবে ৫০ হাজার গাছের চারা

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বান্দরবানের রোয়াংছড়িতে নারীকে ধর্ষণের পর হত্যা

গ্রামীণ নারীর উন্নয়নে প্রযুক্তির হাতছানি, মাইসছড়িতে সচেতনতামূলক উঠান বৈঠক

কাউখালীতে ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর বিনামূল্যে মানবিক চিকিৎসা সেবা সম্পন্ন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান উৎসবে হাজারো ভক্তের ঢল

error: Content is protected !!
%d bloggers like this: