শনিবার , ২৪ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়িদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৪, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের উপ জাতীয় বিষয়ক সম্পাদক নিকোলাস চাকমা ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। শনিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির  সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের উপ জাতীয় বিষয়ক সম্পাদক নিকোলাস চাকমা, ও রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলার সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারসহ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নেতৃবৃন্দরা নিহত বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি জেলা ছাত্রদলের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসীম উদ্দিনের বাড়িতে গিয়ে পরিবারবর্গের খোঁজখবর নেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলীর পিতার মৃত্যুতে তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন।

ত্রাণ বিতরণের সময় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী ক্ষতিগ্রস্তদের পাশে আছে। তারা তাদের সাধ্যের সবটুকু নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন। ভবিষ্যৎ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে আপনাদের কে সব সময় সহযোগিতা করবে।

উল্লেখ্য, গত ২১ মে ২০২৫ শনিবার রাত দেড়টার সময়
বিদ্যুৎ সর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড; দুইজনের যাবজ্জীবন

সাজেকের জুমভূমিতে ইঁদুরের উৎপাত: সময় থাকতে ব্যবস্থা নেয়া হোক

রাঙামাটিতে শত কোটি টাকার জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে মতবিনিময় সভা

ঈদগাঁওয়ে লকডাউনের প্রভাব পড়েনি, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রাঙামাটিতে গণ-অভ্যুত্থানে আহত ৭ জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান

জুরাছড়িতে শান্তি চুক্তি উপলক্ষে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

একজন হার্টের রোগীকে বাঁচাতে এগিয়ে আসার আহবান

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ৭ বছরেও হয়নি ৮ হত্যার বিচার, ভুক্তভোগীদের ক্ষোভ

খাগড়াছড়িতে আর্ন্তজাতিক বন দিবস / পাহাড়ে বন বাঁচাতে মৌজাবন ইতিবাচক প্রভাব রাখবে -মংসুইপ্রু চৌধুরী

রাঙামাটিতে উইভ’র কর্মপরিকল্পনা সভায় বক্তারা  / পাহাড়ী সমাজে এখন নারী জাগরণের হাওয়া বইছে

error: Content is protected !!
%d bloggers like this: