রবিবার , ২৫ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে গণ-অভ্যুত্থানে আহত ৭ জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৫, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ

রাঙামাটিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসন। আজ রোববার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আহত ৭ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে এক লক্ষ টাকা করে ৭ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ নিজ হাতে এই চেক তুলে দেন জুলাই যোদ্ধাদের মাঝে। একই সঙ্গে প্রত্যেককে দেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষা কার্ড।

উপকারভুগীদের তালিকায় রয়েছেন— মো: রাকিব উদ্দিন, আব্দুল আহাদ, আল-আমিন, নাবাব শরীর সজীব, আব্দুল হক, মো: উসমান হারুন, কামরুল হাসান কাদের। তাদের প্রত্যেককে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে আহত এই সাহসী তরুণদের পাশে জেলা প্রশাসন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। প্রয়োজনে আহতদের কর্মসংস্থানের সুযোগ, ঋণ গ্রহণে সহায়তা ও প্রশিক্ষণ সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. ওমর ফারুকসহ অন্যান্য কর্মকর্তা ও জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির পানছড়িতে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম

কাপ্তাইয়ে বড়শি দিয়ে মাছ শিকার করতে এসে ডুবে শিকারীর মৃত্যু 

বাঁচার তাগিদে দৈনিক মজুরির কাজ করেন রূপনার মা কালাসোনা চাকমা

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা

বাঘাইছড়িতে কলেজ ছাত্রদলের ৩৫ সদস্য কমিটি গঠনের দিনেই ২৪ জনের গনপদত্যাগ

বাঘাইছড়ির মাহিল্যাতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বৌদ্ধমূর্তি, বিদেশী সিগারেট, ভারতীয় শাড়ি ও লুঙ্গী জব্দ, এস.এ পরিবহনের তিন কর্মকর্তা আটক

লংগদুতে জেল হত্যা দিবস পালিত

তৃতীয় দফায় সাজেকে তিন দিন পর্যটন ভ্রমণে নিরুৎসাহিত

কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: