রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ির মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি কর্তৃক ‎বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ির মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করা হয়েছে। রোববার দুপুরে বাঘাইছড়ির মারিশ্যা কাঠ লোডিং পয়েন্ট থেকে অবৈধ চোরাই কাঠ আটক করা হয়।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল জাহিদ অধিনায়কের দিকনির্দেশনায় নায়েক সুবেদার মোঃ আল মাহমুদ খানের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মারিশ্যা কাঠলোডিং পয়েন্ট নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
‎
‎উক্ত অভিযান পরিচালনাকালিন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাঠ লোডিং পয়েন্টে কাঠগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৬১.৯৫ ঘনফুট কাঠ আটক করা হয়। আটককৃত কাঠের বাজার মূল্য প্রায় তিন লক্ষ তেইশ হাজার নয়শত টাকা। পরে আটককৃত অবৈধ কাঠগুলো মারিশ্যা বিট কাম চেক পোষ্ট ষ্টেশন, মারিশ্যা অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ বলেন,বিজিব সীমান্ত চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে বজায় রয়েছে। অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মারিশ্যা ব্যাটালিয়ন বদ্ধ পরিকর। এছাড়াও পাহাড়ি বাঙালি শান্তি সম্প্রতি বজায়ে বিজিবি’র ভূমিকা অপরিসীম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পরিমিত বৃষ্টিতে লংগদুর পাহাড়ে সোনালী জুমের হাসি

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শন

পুলিশ বিহীন ৬দিন, রাঙামাটিতেও কাজে যোগদান করেছেন জেলা ও ১২ থানার পুলিশ

স্থিতিশীল হয়নি কাপ্তাই হ্রদের পানি; চাপ কমাতে ছাড়া হচ্ছে পানি

পর্যটক সেবায় ২টি গাড়ি উপহার পেল সাজেক থানা পুলিশ

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে কাঠ ব্যবসায়ী ও জ্যোত মালিক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের পরিচিতি সভা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ভুঁইফোঁড় সংগঠন বলায় পিসিসিপি’র প্রতিবাদ

হাশিমপুর নতুন আদর্শ গ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

মহালছড়ির মুবাছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন

error: Content is protected !!
%d bloggers like this: