শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
নভেম্বর ১৪, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ধামাইরহাট বাজারে স্থানীয় জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’র লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার বরমা ইউনিয়নের ধামাইরহাট বাজারে এ কর্মসূচি পালন করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

লিফলেট বিতরণকালে জনসাধারণের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শহিদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিরু, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ফারুক মিয়া, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মীর মোহাম্মদ এহাসানউল্লা, সাবেক ব্যাংকার খোরশেদ আলম, একলাছ মেম্বার, হাজি কামাল উদ্দিন তালুকদার, আবদুল আলিম, জসিম, ফারুক, তানিম, নাজিমউদ্দিন, মোজাম্মেল, রুবেল, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, হিরু, নুরুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ২৭ হাজার ঘনফুট বালি জব্দ

সড়ক আইন না মানায় নানিয়ারচরে ৭ জনকে অর্থদণ্ড

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও পিকআপসহ চালক আটক

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে- পার্বত্য উপদেষ্টা

কাপ্তাইয়ে দূর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালী-আলোচনা সভা 

কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের পৃথ্বীরাজ সাহার নজরুল সংগীতে জাতীয় পুরস্কার অর্জন

কাপ্তাই ও রাজস্থলী আ.লীগ, বিলাইছড়িতে জেএসএস প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের ব্যারাকঘর

রামগড়ে বিজয় দিবসে জামায়াতে ইসলামি’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

error: Content is protected !!
%d bloggers like this: