শনিবার , ২০ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালী বেতবুনিয়ায় বিষপানে যুবকের মৃত্যু

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
আগস্ট ২০, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় বিষ পানে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে বেতবুনিয়ার গোদার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় উপজেলার ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের গোদারপাড় আমতল এলাকার রুস্তম জমাদ্দারের ছেলে মোঃ এমদাদুল (৩৫) মদ পান করে এলাকায় মাতলামি করেন এবং লোকজন কে অকথ্য ভাষায় গালি গালাজ করায় এলাকার লোকজন তাকে গাছের সাথে বেঁধে রাখে।

লোকজন স্থানীয় মেম্বার কে বিচার দিলে মেম্বার এ বিচার করবে না বলে লোকজনকে জানিয়ে দেয়।

এক পর্যায়ে তার দূর সম্পর্কের এক ভাই এবাদূল হক তাকে ছাড়িয়ে নেন। পরে সে ছাড়া পেয়ে রাগে ক্ষোভে আত্মহত্যা করার জন্য বিষপান করেন এমদাদুল।

বিষপান করে আমতল এলাকায় সে দীর্ঘ সময় মাটিতে গড়াগড়ি করেন।

কিন্তু তাকে কেউ হাসপাতালে নেননি বা চিকিৎসার ব্যবস্থা করেনি।

পরবর্তীতে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে এমাদুল কে উদ্ধার করে রাউজান হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ২ টা ৩০ মিনিটে সে চমেক হাসপাতালে মারা যান বলে জানা যায়।

এ ব্যাপারে নিহতের পরিবার হতে কোন লিখিত অভিযোগ দেয়নি জানান কাউখালী থানার ওসি এসএমশহিদুল ইসলাম।

জানা যায় ইতিপূর্বেও এ এমাদুল আরো ৪ বার বিষপান করেন। এ কারণে ইতিপূর্বে তার বিবাহিত দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।

সে সারাদিন মদ পান করে ভারসাম্যহীন হয়ে এলাকায় ঘুড়ে বেড়াত বলে জানান স্থানীয়রা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু বাংলাদেশ ত্যাগ করেছে: বিশ্ব হিন্দু ফেডারেশন

পিসিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি গঠন

জুরাছড়ির মৈদং ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ, এক শিশুর মৃত্যু

পাহাড়ের বাঙালি ছাত্রনেতা সাকিবের মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

রাঙামাটিতে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাইয়ে পাহাড় কেটে সেফটি ট্যাংকি নির্মাণ বন্ধ করল -ইউএনও

পর্যটন নীতিমালা বাস্তবায়ন না হওয়ার পাহাড়ে অপ্রীতিকর ঘটনা বাড়ছে

বন বিভাগের নাকের ডগায় দিবারাত অবৈধভাবে কাঠ পাচার

কাপ্তাইয়ে কৃষি প্রণোদনার আউশ ধান বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: