রবিবার , ২৪ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৪, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার (২৪ আগস্ট)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই  বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ে ৪ টি স্কুল অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হন কাপ্তাই উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি এবং একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা। বির্তক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা  শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুর জামাল এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না, কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং ও নুর বেগম মিতা এবং নির্বাহী সদস্য কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাহাবুব হাসান বাবু।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন।এসময় কমিটির সদস্য এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাহিদা মতো চাদাঁ প্রদান না করায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ

কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মুফিজের নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কার্যকর উপায় বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

PRLC প্রকল্পে ১০টি পদে ২৪ জন লোক নিয়োগ দেবে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্

কাউখালী উপজেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

বিজিবির অভিযানে বান্দরবানে ১২টি আগ্নেয়াস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে / রাঙামাটি জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি

রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইলসহ আসবাবপত্র ছিনতাইয়ের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: