বুধবার , ২২ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রোয়াংছড়িতে গ্রাম প্রধানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মার্চ ২২, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম রামথার পাড়া থং চুল বম (৭৪) নামে এক গ্রাম প্রধানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল হতে ৩ টি দেশীয় গাদা বন্দুকও উদ্ধার করা হয়েছে। তবে কে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বুধবার (২২ মার্চ) বিকালে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দুর্গম রামথার পাড়া এলাকা হতে এই মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে রামথার পাড়া এলাকার জঙ্গলে থংচুল বম এর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল হতে ৩টি গাদা বন্দুকসহ থং চুল বমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর ওই এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ঘটনাস্থল হতে ৩টি গাদা বন্দুক ও থং চুল বমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চন্দনাইশে ৪৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কৃষির মাটিতে পরিবর্তনের বীজ– লংগদুতে ফিল্ড স্কুল কংগ্রেস

মোনঘর শিক্ষার্থীদের সহায়তায় রাঙামাটি শিল্পকলায় চলছে চিত্রকর্ম প্রদর্শনী

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিলাইছড়িতে কার্বারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও — মুহাম্মদ মামুনুল হক

‘সংবিধান জনগণকে আইনের আশ্রয় পাওয়ার অধিকার দিয়েছে’

রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: