রবিবার , ৩০ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে গড়ে ওঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে-ব্রিগেডিয়ার ইমতাজ উদ্দিন

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
জুলাই ৩০, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ

শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ববোধ সৃষ্টিতে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের নব নির্বাচিত প্রিফেক্ট, ডেপুটি প্রিফেক্ট, হাউজ প্রিফেক্ট ও ক্লাব প্রিফেক্টদের মাঝে উত্তরীয়, র‌্যাংক ব্যাজ প্রদান ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি। তিনি নির্বাচিত প্রিফেক্টদের অভিনন্দন জানিয়ে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনপূর্বক শিক্ষার্থীদের মধ্যে নিজেদের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার তাগিদ দেন। এছাড়াও অনুষ্ঠানে প্রিফেক্ট নির্বাচনের নীতিমালা ও গুরুত্ব সর্ম্পকে  স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান।

আজ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষের নব নির্বাচিত প্রিফেক্ট, ডেপুটি প্রিফেক্ট, হাউজ প্রিফেক্ট ও ক্লাব প্রিফেক্টদের মাঝে উত্তরীয়, র‌্যাংক ব্যাজ প্রদান ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ক্যাডেট কলেজ ও সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের আদলে অত্র প্রতিষ্ঠানে সেরা শিক্ষার্থীদের মধ্য থেকে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ২৯ জন শিক্ষার্থীর মাঝে উত্তরীয়, র‌্যাংক ব্যাজ প্রদান ও শপথ গ্রহণ করানো হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জোন-এর জোন কমান্ডার লে: কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর রায়হান, ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর মো: শফিকুল ইসলাম, পিএসসি, ক্যাপ্টেন পারভেজ হোসেন, ভারপ্রাপ্ত ওসি, এসএসডি ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নির্বাচিত প্রিফেক্টদের পরিচিতিমূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং অতিথিবৃন্দ নব-নির্বাচিত প্রিফেক্টদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা অভিলাষ তঞ্চঙ্গ্যার

খাগড়াছড়িতে পাহাড় ধসে মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ, মাটি অপসারণ কাজ শুরু

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী মিলন জয়ী

রাবিপ্রবিতে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬

বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার

বৃষ্টিতে ক্ষয়ক্ষতির বিষয়ে কাপ্তাই প্রেস ক্লাবের সাথে উপজেলা ভারপ্রাপ্ত  চেয়ারম্যানের মতবিনিময়

মাদক মামলা জামিন-অযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদন্ড পর্যায়ে আনার জন্য ব্যবস্হা করা হচ্ছে-দীপেন দেওয়ান এমপি

রাঙামাটিতে পথ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি

error: Content is protected !!
%d bloggers like this: