বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটার দায়ে জরিমানা ৩ লাখ টাকা

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ৩০, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে রামগড় পৌরসভার কালাডেবা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিতেই একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। রাতে অভিযানকালে পাহাড় কাটার সময় পাহাড়ের মালিক রওশন আরাকে ৫০ হাজার টাকা ও পাহাড় কাটায় জড়িত আলমগীর কবিরকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি আরও বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারার বিধান লঙ্ঘন করে পাহাড় কাটায় তাদের এ জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সমাজ সেবা বিভাগের চেক বিতরণ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৮ ডিসেম্বর

কাউখালী পাইন বাগান নব নির্মিত ভায়ালবী জামে মসজিদের উদ্বোধন

রাঙামাটিতে এবার ঘর পাচ্ছেন ২১৩ গৃহহীন পরিবার

হারিয়ে যাওয়া মা পাঁচদিন পর ঘরে ফিরলেন পুলিশের সহায়তায়

বান্দরবানে ৬৯ হাজার ৮৮৪জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

রাবিপ্রবিতে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্ত্রীর ধারালো দা’য়ের কোপে স্বামী গুরুতর জখম, স্ত্রী শেলী আক্তার পলাতক

error: Content is protected !!
%d bloggers like this: