সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে দরপত্র কিনতে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৭, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

রাঙামাটি বাজার ফান্ড প্রশাসনের বাজার ইজারার দরপত্র নিয়ন্ত্রণে ও সাধারণ সাধারণ ইজারাদারদের দরপত্র কিনতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে সাধারণ ইজারাদার ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে উপস্থিত হলে টেন্ডারবাজরা অবস্থান ত্যাগ করে চলে যান। তবে জেলা বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে দলের কেউ টেন্ডারবাজিতে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একাধিক সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রনাধীন শহরের দক্ষিণ কালীন্দিপুর এলাকায় রাঙামাটি বাজারফান্ড প্রশাসনের পরিচালিত জেলা সদরসহ বিভিন্ন উপজেলার বাজারগুলোর ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ইজারার জন্য বিজ্ঞপ্তির আহবান করে। রোববার বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহীদের কাছে দরপত্র বিক্রয় চলে। এতে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারফান্ড কার্যালয়ে দরপত্র সংগ্রহে বাধা দিতে পাহারা বসান বেশকিছু সংখ্যক লোকজনের একদল টেন্ডারবাজ।

তাদের বাইরে যাতে কেউ দরপত্র সংগ্রহ করতে না পারে সেজন্য বাজারফান্ড কার্যালয় ঘিরে বসানো হয় পাহারা। এ সময় সাধারণ ইজারাদারদের দরপত্র কিনতে বাঁধা দেওয়া হলে উত্তেজনা সৃষ্টি হয়। এতে বিএনপির জেলা ও উপজেলা নেতাকর্মীরা বিরুদ্ধে বাধার দেওয়ার অভিযোগ করেছেন সাধারণ ইজারাদার। এক পর্যায়ে বাজার ফান্ড কার্যালয় এলাকায় বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা দেওয়ায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে টেন্ডারবাজরা কার্যালয় অবস্থান ত্যাগ করে অন্যত্র চলে যান।

তবে, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এ অভিযোগ অস্বীকার করে বলেন, টেন্ডারবাজির বিরুদ্ধে দলীয় নির্দেশনা জিরো টলারেন্স এবং দলীয়ভাবে সবাইকে কঠোর সর্তকতা করে দেওয়া হয়েছে। দলের কেউ টেন্ডারবাজিতে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, টেন্ডারবাজি যারা করবেন তাদের দলের কোন স্থান নেই। রাঙামাটিতে যে কোনো টেন্ডাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও তিনি আহবান করেন।

রাঙামাটি বাজারফান্ড প্রশাসন কার্যালয়ের প্রধান সহকারী অসিত কুমার চাকমা এসব ঘটনা কিছুই জানে না বলে জানিয়ে বলেন, টেন্ডার নিয়ে এ ধরনের কোনো ঝামেলাও হয়নি। সেনাবাহিনী কেন এসছেন তাও জানি না। কারন আইনশৃঙ্খলার অবনতির মতো কিছুই ঘটেনি। তিনি আরো বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ইজারা দিতে বিজ্ঞপ্তির আহবান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহীদের কাছে দরপত্র বিক্রয় চলছে। জমা দেওয়ার তারিখ ১৮মার্চ ও এদিনই দরপত্রদাতাদের উপস্থিতিতে বাক্স খোলা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌন্দর্যবর্ধনের লক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সাড়ে তিন হাজার চারাগাছ রোপন

চাপের মুখে পৌর প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধন প্রকল্প বন্ধ: পৌর সম্পদ দখলের ষড়যন্ত্র

পাহাড় কাটার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে ‘সুপার ফুড’ কিনোয়া চাষে সাফল্য

মহালছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

তারেক রহমানের নির্দেশে উক্যছাইয়ের পরিবারের পাশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল

তীব্র তাপদাহে কাপ্তাইয়ে শুকিয়ে গেছে শতাধিক ছড়া, সুপেয় পানির সংকট

রামগড়ে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

রাঙামাটির নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিলাইছড়ি বাজার বৌদ্ধ বিহারের শিশু সদন থেকে পালানো ৪ কিশোর উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: