রবিবার , ৩ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আর্তমানবতা ও মানবিক সংগঠন উন্মেষের ১ যুগ পুর্তি উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ৩, ২০২৪ ৭:৫২ পূর্বাহ্ণ

আর্তমানবতা  সেবা ও মানবিক কাজ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “উন্মেষ”। মানবিক কাজের স্বীকৃতি স্বরুপ লাভ করে জয় বাংলা ইয়ুথ পুরস্কার। সব শ্রেণীর মানুষের কাছে মানবিক সংগঠন হিসেবে পরিচিত এ উন্মেষ ১ যুগ পুর্তি পূর্ণ করেছে গত ২৮ ফেব্রুয়ারী। এ দিনটি উদযাপন করতে গত ১ মার্চ ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করেছে সংগঠনটি।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত মোনঘর শিশু সদনে ব্লাড গ্রুপ নির্নয়, আলোচনাসভা

খাবার বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী ড্র পরিচালনা করা হয়।

১ মার্চ সকাল ১০ টায়  জাতীয় সংগীত পরিবেশন, এরপর উন্মেষ এর দলীয় সংগীত পরিবেশন ও বেলুন উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

আলোচনা সভায় বিশেষ ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য এড.চঞ্চু চাকমা,  রাজকুমারী চন্দ্রা কালিন্দী রায়, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম বুলবুল, রাঙামাটি সরকারী ও সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, সাবেজ শিক্ষা কর্মকর্তা অঞ্জুলকিা খীসা, মানবাধিকারকর্মী টুকু তালুকদার,  সমাজকর্মী রনজ্যোতি চাকমা, অব. কর্ণেল কীর্তি রঞ্জন চাকমা, শিক্ষক গৈরিকা চাকমা।

উন্মেষের সভাপতি প্রিন্সী চাকমার সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উন্মেষের উপদেষ্ট স্নেহাশীষ চাকমা ও প্রতিষ্ঠাতা সভাপতি দীপেন চাকমা ও উন্মেষের সাধারণ সম্পাদক করুণজ্যোতি চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে জনাব দীপঙ্কর তালুকদার বলেন, ” উন্মেষ সংগঠনটি অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে আত্মমানবতার জন্য। উন্মেষ বহুমাত্রিক কাজ করে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসার দাবিদার।” তিনি উন্মেষের জন্য ডেস্কটপ, কালার প্রিন্টার এবং ফ্রিজ দেয়ার ঘোষণা দেন এবং আর্থিক অনুদানের ঘোষণা দেন।

উন্মেষ প্রতিষ্ঠার পর থেকে পার্বত্য চট্টগ্রামে গরীব অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা তহবিল গঠন, বিনামূল্যে রক্তগ্রুপ নির্নয়, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। সংগঠনটির অদম্য প্রচেষ্টায় মৃত্যু পথযাত্রী অনেক অসহায় রোগী তাদের দ্বিতীয় জীবন ফিরে পায়। এসব কারণে উন্মেষ পাহাড়ে সব শ্রেণী সব জনগোষ্ঠীর মাঝে একটি ভরসার নাম। এসব মানবিক কাজের স্বীকৃতি স্বরুপ সংগঠনটি ২০২০ সালে লাভ করে জয় বাংলা ইয়ুথ পুরস্কার।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেল ক্ষুদে শিক্ষার্থী

কাপ্তাইয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবক আটক

বাঘাইছড়িতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

সরকারী প্রকল্পের ভূমির ক্ষতিপুরণ পেতে উচ্চ আদালতে যেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের

কাপ্তাইয়ে আশিকার উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা

বাঘাইছড়িতে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ টিকা যাত্রা

দেশে ফিরলেন রাজস্থলী বিএনপি নেতা আল-আমিন, এলাকাবাসীর উচ্ছ্বাস

১০০ জন দরিদ্রদের মাঝে কাপ্তাই ব্যাটালিয়নের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে – সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: