বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় বার্ষিক ঈদে মিলাদুন্নবী দোয়া ও আলোচনা সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৬, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের প্রতিষ্ঠান কাপ্তাই লাম্বার প্রসেসিং সেন্টার (এলপিসি) শাখার বার্ষিক পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) মাহফিল দোয়া ও আলোচনা সভা বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই এলপিসিতে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই এলপিসি প্রধান শাখায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি, এলপিসি, কাপ্তাই শাখার সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি  বলেন,করাতকল ও বিএফআইডিসি উন্নয়নের জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব। দেশের উন্নয়নের জন্য আমরা দোয়া করব।

দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী। তিনি এলপিসি উন্নয়ন এবং সকল নিহত সাবেক কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন।এসময় সহ ব্যবস্থাপক বিলাশ কুমার বিশ্বাস,  প্রধান সহকারী (প্রশাসন) মিনু চাকমা, এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি আল আমিন, সম্পাদক মো.শাহীন উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেনসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

দীঘিনালায় তামাক চুল্লীতে ম্যাজিস্ট্রেটের অভিযান

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা- মীর নাছির উদ্দিন

রাঙামাটি সরকারি কলেজে চুরির অভিযোগে দুই যুবক আটক

কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিজিটাল নিরাপত্তা আইন: ২০ দিনের মধ্যে পুলিশের কাছে চাওয়া তথ্য দিতে নির্দেশ

আবারো দলীয় মনোনয়ন পেলেন পাহাড়ের বর্তমান তিন এমপি

বাঘাইছড়িতে রাতুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট / চ্যাম্পিয়ান মাদ্রাসা পাড়া ইয়াং স্টার ক্লাব

error: Content is protected !!
%d bloggers like this: