মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় তামাক চুল্লীতে ম্যাজিস্ট্রেটের অভিযান

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
এপ্রিল ১৯, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিষাক্ত মরণব্যাধি তামাকের চুল্লীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার দুপুরে দীঘিনালা উপজেলার কবাখালী ইউপির হাচিনসনপুর এলাকায় তামাক চুল্লীতে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। এ-সময় পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ক) ধারা লংঘনে ১৫(১)৪ ধারার বিধানমতে পৃথক ৪ টি মামলায় ৭০হাজার টাকা জরিমানা করেন।

এদের মধ্যে মরণব্যাধি তামাক উৎপাদন কারী জয়নাল আবেদীনকে ১০হাজার, ইউনুস মিয়া ২৫ হাজার, নুরূল আবসার ২৫ হাজার, দেলোয়ার হোসেন ১০ হাজার টাকা জরিমানা করেন।

দীঘিনালা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর অন্তত ৪১৪ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে।

দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, প্রশাসনের এই ধরনের অভিযান’কে সাধুবাদ জানাই, তামাক পুড়তে যে পরিমাণ বনায়ন ধ্বংস করা হচ্ছে। তাতে এখানকার পরিবেশ হুমকির মুখে পড়তে যাচ্ছে। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান রাখলেই, এ অঞ্চলের তামাক নিরুৎসাহিত করা সম্ভব। পরিবেশ সুরক্ষায় তামাক উৎপাদন বন্ধ ছাড়া কোন বিকল্প নেই।

মরণব্যাধি তামাক চুল্লীতে অভিযান পরিচালনা শেষে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইনে তামাক-চুল্লি স্থাপনের ক্ষেত্রে কোনো সুস্পষ্ট বিধি-বিধান নেই। এ-সব তামাক চুল্লীতে বনায়ন ধ্বংস করে বিষাক্ত তামাক পোড়ানো হচ্ছে, এতে করে পরিবেশ হুমকির মুখে পড়ছে তাছাড়া বায়ুদূষণ ও হচ্ছে। তামাক চুল্লীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চন্দনাইশে ‘সেবা’র মানববন্ধন

বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে খেদারমারা ইউনিয়ন বিএনপি

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম

কাপ্তাইয়ে তথ্য অফিসের মহিলা সমাবেশ

রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

কাপ্তাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের বিভিন্ন উপকরণ বিতরণ

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ বছর পর অপারেশন থিয়েটার উদ্বোধন

রাঙামাটি পৌরসভার অবৈধ দখলদারের তিন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ

error: Content is protected !!
%d bloggers like this: