বুধবার , ১০ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বঙ্গবন্ধুর সমাধিতে রাঙামাটি জেলা আ.লীগের শ্রদ্ধাঞ্জলি দলীয় রাজনীতিতে আলোচনার বিষয়স্তু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
আগস্ট ১০, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পুস্পার্ঘ্য অর্পণসহ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও স্মৃতিচারণ করেন তারা। পরে টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে  শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিষয়টি রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে আলোচনার বিষয়বস্তু হিসাবে বেশ গুরুত্ব পাচ্ছে। এর আগে গত ২৩ জুলাই প্রথমবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গেছেন শীর্ষ নেতা নিখিল কুমার চাকমার নেতৃত্বে জেলা আওয়ামী লীগের একটি দল। যেটি ছিল এ আওয়ামী লীগের নজিরবিহীন।

মঙ্গলবার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলার শীর্ষ নেতা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলার জৈষ্ঠ নেতা চিংকিউ রোয়াজা, নেতা সন্তোষ কুমার চাকমা, জমির উদ্দিন, স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ৭০০ নেতাকর্মী যোগ দেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর। তিনি জানান, জেলা আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে এ সফরসূচিতে অংশ নেওয়া সবার যাতায়াত, খাবা-দাবারসহ সব খরচ দল থেকে বহন করা হয়েছে।

ওই সময় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে দীপংকর বলেন, দল শক্তিশালী হলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। পার্বত্য অঞ্চলে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়ন্ত্র হচ্ছে। নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি দেশের বাইরে অবস্থান করা বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে এনে তাদের বিচার দাবি জানান।

তিনি বলেন, দীর্ঘ বছর পর হলেও রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।

এদিকে হঠাৎ বঙ্গবন্ধুর সমাধিতে দলীয় কর্মসূচি হিসাবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের বিষয়টি দলের ভেতরে ও বাইরে আরেঅচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। বলা হচ্ছে, এতটা বছর ধরে রাঙামাটির আওয়ামী লীগ নেতাদের মাঝে এ ধরনের আদর্শিক কোনো কর্মসূচির চেতনা-ই ছিল না। কার্যত: এর আগে গত ২৩ জুলাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার নেতৃত্বে দলটির জেলা শীর্ষ নেতাদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করতে যান। সেটি দলীয় রাজনীতিতে বিস্তর ইতিবাচক প্রভাব ফেলে- যা একেবারেই নজিরবিহীন। এর আগে জেলা নেতাদের অনেকে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর সমাধিস্থল গেলেও দলীয়ভাবে এ ধরনের কর্মসূচির লক্ষ্যণীয় ছিল না। তাই এর প্রথম নজিরটি স্থাপন করেছেন নিখিলের নেতৃত্বাধীন জেলা আওয়ামী লীগের বেশকিছু শীর্ষ নেতা।

বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সবার মাঝে অনুপ্রেরণা যুগিয়েছে। যা দেখে টনক নড়ে সভাপতি, সম্পাদকসহ জেলা আওয়ামী লীগের অন্য শীর্ষ নেতাদের মাঝেও। আর তার অনুসরণেই শ’শ’ নেতাকর্মীর বহর নিয়ে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এবারের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মাজার জিয়ারত কর্মসূচিটি পালিত হয়েছে বলে মন্তব্য দলটির অনেক নেতাকর্মীর।

এ প্রসঙ্গে নিখিল বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতীয় ও দলীয় আদর্শ। আমরা মন থেকে সব সময় বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় স্মরণ করে থাকি। বঙ্গবন্ধু সমগ্র জাতির, দেশবাসীর। তিনি জাতির পিতা। স্বাধীনতার মহান স্থপতি। সেই আদর্শিক চিন্তা-চেতনার অনুভুতি থেকেই প্রথমে গত ২৩ জুলাই আমরা রাঙামাটি জেলা থেকে আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে এসেছি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

বিলাইছড়িতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ 

বাঘাইছড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

কাপ্তাই কুকিমারায় সন্ত্রাসীদের আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা 

ভোট কেন্দ্রে যাবে না জাতীয় পার্টি / মনোনয়ন পত্র প্রত্যাহার করায় হারুন মাতব্বরকে অবাঞ্চিত ঘোষণা

সম্প্রীতির দৃষ্টান্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ঈদে ১৩০ পরিবারে উপহার বিতরণ

অস্তিত্বহীন প্রকল্পে বরাদ্দ: দুদকের পৃথক অভিযানে উন্মোচিত দুর্নীতির চিত্র

সুনামের ৩১ বছর শিক্ষকতা অতপর অবসরে পারভিন সুলতানা

রাঙামাটি জেলা পরিষদ পুর্নগঠন কেন অবৈধ নয় হাইকোটের রুল: ২ সদস্যের দায়িত্ব স্থগিত

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৫ জন

error: Content is protected !!
%d bloggers like this: