বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বর্ধিত ১৫% ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১৬, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

সরকার ব্যবসায়িদের সাথে কোন আলোচনা না করে সারা দেশে সকল রেস্তোরাঁ বেকারিগুলোতে বর্ধিত ১৫% ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির লিঃ এর মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের রিজার্ভ বাজারস্থ প্রেসক্লাবের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও দারুচিনি কফি হাউজের মালিক মাসুদ রানার সঞ্চালনায় ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোঃ শামীম খাঁনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীণ ভ্যালির মালিক নেকবর আলী, ওয়েলফুডের মালিক মানিক, মধুবন সুইটস এর মালিক এস এম জাহান লিটনসহ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মচারিগণ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির লিমিটেডের কোন কর্মকর্তার সাথে আলোচনা না করে এক তরফা ভাবে ১৫% ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। হোটেল রেস্তোরাঁর সাথে শুধু কর্মচারি জড়িত নহে এখানে সাধারণ মানুষ ও জড়িত রয়েছে। এমনিতেই সব কিছুর দাম বেড়েছে তার উপর আবার ভ্যাট বাড়ানো হয়েছে। এই বর্ধিত ভ্যাট প্রত্যাহার না করলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন রেস্তোরাঁ মালিক সমিতি ও কর্মচারিবৃন্দ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দীঘিনালার আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঈদগাঁওয়ে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত-৩

রামগড়ের ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে দুই কিশোর নিখোঁজ

রাঙামাটি শহরের ৫ ঈদ জামাতের সময় সূচি

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের শোক-নিন্দা

দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি ও বাজার চৌধুরীকে সংবর্ধনা

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষিদের মাঝে পোনামাছ বিতরণ

কর্ণফুলী কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: