বুধবার , ১০ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে যৌথ অভিযানে নির্বিচারে ধরপাকড়ে তিন সংগঠনের নিন্দা

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
এপ্রিল ১০, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

বান্দরবানে যৌথ অভিযানের নামে নির্বিচারে ধরপাকড় ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে তিন সংগঠন

সাম্প্রতিক কালে রুমা ও থানচিতে কেএনএফ-এর কথিত ‘ব্যাংক ডাকাতির’ ঘটনাকে কেন্দ্র করে বান্দরবানে যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি, সাঁড়াশি অভিযানে নির্বিচারে ধরপাকড়-হয়রানি, নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও আটককৃতদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে পাহাড়ে সক্রিয় তিন গণতান্ত্রিক সংগঠন।

বিবৃতে স্বাক্ষর দিয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর সভানেত্রী নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি জিকো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বরুণ চাকমা।

আজ বুধবার (১০ এপ্রিল ২০২৪) সংবাদ মাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে তিন গণসংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ-উদ্ধার ও অস্ত্র লুটের পরিপ্রেক্ষিতে গোটা বম জাতিসত্তার জনগণকে অপরাধী সাব্যস্ত করা, তাদের বিরুদ্ধে বিষোদগার, নির্বিচারে ধরপাকড়, ছুটিতে ঘরমুখী শিক্ষার্থীদের তুলে নেয়া, হয়রানি ও জনজীবনে দুর্ভোগ সৃষ্টি কিছুতেই মেনে নেয়া যায় না।

পাহাড়ে ঐতিহ্যবাহী বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-বিঝু) উৎসব লগ্নে, রুমা ও থানচির মত দুর্গম এলাকায় চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাসমূহ কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ শুধু বম জাতিসত্তা ভুক্ত সম্প্রদায়ের লোক নয়, গোটা এলাকার সাধারণ মানুষের জনজীবনের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে বলেও তিন সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে অভিযোগ করেছেন।

বিবৃতিতে তিন সংগঠনের নেতৃবৃন্দ জাতিগত বিদ্বেষ সৃষ্টি, নির্বিচারে ধরপাকড় ও দমন-পীড়ন সমস্যার সমাধান নয় এবং তা কখনই শুভফল বয়ে আনতে পারে না বলেও মন্তব্য করেছেন।

কেন্দ্রীয় কমিটি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোগান্তিতে আটকে যাওয়া পর্যটকদের উদ্ধার করেছে সেনাবাহিনী

বিএসএফের বাঁধায় থমকে আছে ফেনী নদী রক্ষা প্রকল্প

তথ্যমন্ত্রীকে সাজেকে আওয়ামীলীগের সংবর্ধনা

কাপ্তাইয়ে সমাজকর্ম ও শিশু সুরক্ষা বিষয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত 

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও

রাঙামাটি জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সম্পাদক হলেন কাপ্তাইয়ের সাইথোয়াই অং চৌধুরী

রাঙামাটিতে ৪৫ হাজার গণটিকা প্রদান

গরীব দুঃস্থ ২ শতাধিক পরিবারকে রামগড় বিজিবির সহায়তা প্রদান

খাগড়াছড়িতে দুই ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড; আর্থিক জরিমানা

খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: