মঙ্গলবার , ১২ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দরিদ্র রোগীদের পাশে মহালছড়ি জোন, দ্বিতীয় ধাপে চশমা বিতরণ সম্পন্ন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
মে ১২, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের উদ্যোগে পরিচালিত বিনামূল্যের চোখের চিকিৎসা ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন দুর্গম এলাকা থেকে আগত চোখের রোগীদের মাঝে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।

জানা যায়, গত ৭ মে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের চট্টগ্রামে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য নির্বাচন করা হয়। এছাড়া যাদের চশমার প্রয়োজন ছিল, তাদের পর্যায়ক্রমে চশমা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে পূর্বে তালিকাভুক্ত অবশিষ্ট রোগীদের মাঝে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

এ ক্যাম্পেইনের বিষয়ে মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়োজিদ বলেন, পাহাড়ে দূর্গম এলাকার স্বল্প আয়ের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সর্বদা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ৭ মে আমরা মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করি। যাতে প্রায় ১১০০ রোগী অংশগ্রহণ করে। আমাদের যে পরিমাণ টার্গেট ছিল তার চাইতে বেশি চোখের রোগী হয় তাদের পর্যাপ্ত পরিমাণে চশমা দেওয়া হয়নি, সে সকল মানুষের তালিকা করে রাখি এবং আজকে তাদেরকেই চশমা প্রদান করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের মানবিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা ও চশমা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার চারজন

পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক ভিত্তিক সমাধান প্রকল্প কার্যক্রম পরিদর্শন

৯৯৯ এ ফোন সাজেকে ঝর্ণায় আটকে পড়া অসুস্থ পর্যটককে উদ্ধার করলো পুলিশ 

বিজয় দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময় সভা

রাঙামাটি মানিকছড়ি চেকপোস্ট হতে শিশু উদ্ধার

হেডম্যান-কার্বারীদের সাথে ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা: হাতির আবাসস্থল রক্ষার আহ্বান

বাঘাইছড়িতে বিজিবি’র ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

রামগড়ে বিজয় উল্লাস করছেন বিএনপি ও ছাত্র-জনতা

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস’র সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: