রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
এপ্রিল ১৯, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মো: তানভীর হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎আজ রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টার সময় রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের বলিপাড়া নানার বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার লামকুপাড়া এলাকার বাসিন্ধা আরিফ হোসেন এর ছেলে।

জানা গেছে, শিশুটিকে দীর্ঘ সময় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পিছনের পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

‎নিহতের স্বজন আবদুর রহিম জানান, আজ সকালেই তারা বেড়াতে আসে।  দুপুরের পর কোন সময় যে পুকুরে পড়ে গেল কেউ টেরই পায়নি। এদিকে শিশু তানভীরের মৃত্যুতে মায়ের আহাজারি ও এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

‎রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা একটি শিশুর মরদেহ সনাক্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ি উপজেলা পরিষদের বিদায়-বরণ ও প্রথম সভা

বিলাইছড়িতে ত্রৈ-মাসিক ইয়ুথ সভা

চন্দনাইশে শহীদ আবদুস সবুর খান স্মৃতি মেধাবৃত্তি প্রদান, মুক্তিযোদ্ধা সম্মাননা ও গুণীজন সংবর্ধনা

কাপ্তাইয়ে সুমি হত্যা, আটক দুইজনের ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ৫ হাজার টাকা জরিমানা

কাপ্তাই বিএন স্কুলের পৃথ্বীরাজ সাহার জাতীয় পুরস্কার অর্জন

‎রামগড়ে বাদাম বিক্রেতা হত্যার রহস্য উদঘাটন, ছেলে গ্রেপ্তার

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পেল অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

পাহাড়ের সীমান্ত সড়ক কেন গুরুত্বপূর্ণ?

রাঙামাটিতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা কেইউজে’র

error: Content is protected !!
%d bloggers like this: