রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ২৫, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

​চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম হারলা এলাকায় শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজের মমতাময়ী মাতৃদেবী স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী (নবমী তিথি) উপলক্ষে দিনব্যাপী চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন হয়েছে। ​

গত ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ (১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার) শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রম এবং লোকনাথ-রামঠাকুর, স্বর্ণবালা স্মৃতি ট্রাস্টের যৌথ উদ্যোগে এ ধর্মীয় মহাযজ্ঞ ও স্মরণানুষ্ঠানটি চন্দনাইশের পশ্চিম হারলাস্থ শ্রীশ্রী অজপানন্দ মহারাজের নিজ বাড়িতে বিপুল শ্রদ্ধাবহ আমেজে অনুষ্ঠিত হয়। ​

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল— সকাল ৯টায় পণ্ডিতপ্রবর দেবব্রত চৌধুরীর (তাপস) পৌরাহিত্যে বাৎসরিক শ্রাদ্ধের শুভারম্ভ। সকাল ১১টায় শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ ও শ্রীশ্রী পুষ্প গীতায়জ্ঞ শুরু হয়। এরপর দুপুর ১:০১ মিনিটে সাধুভান্ডারা, শাকান্নভোজ ও প্রসাদ আস্বাদন অনুষ্ঠিত হয়। বিকেল ৪:৩০ মিনিটে যজ্ঞ সমাপন, সন্ধ্যা ৬:০১ মিনিটে সন্ধ্যারতি ও শীতলভোগ নিবেদন এবং রাত ৭:০১ মিনিটে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ​

অনুষ্ঠানে মহান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মোহরা কালুরঘাট শ্রীশ্রী তারানন্দ মহাকালী যোগাশ্রমের অধ্যক্ষ যোগাচার্য শ্রীমৎ স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে সামগ্রিক পৌরাহিত্য করেন শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীশ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ।

চণ্ডীপাঠ করেন চণ্ডীপুত্র শ্রীমৎ বাবলানন্দ ভাই (মহারাজ) এবং গীতাপাঠ পরিবেশন করেন সেবাশ্রমের সাংস্কৃতিক সম্পাদক শ্রী মিশন দত্ত (সপু)। ​এছাড়া বিভিন্ন আশ্রম, মঠ ও মন্দিরের অধ্যক্ষ, সাধু-সন্ত, ব্রহ্মচারী এবং সন্ন্যাসীবৃন্দ উপস্থিত থেকে ভক্তদের আশীর্বাদ ও ধর্মীয় দেশনা প্রদান করেন।

প্রয়াত স্বর্ণবালা দাশের আত্মার চিরশান্তি ও সদগতি কামনায় তাঁর সুযোগ্য পুত্র, কন্যা, জামাতা, নাতি-নাতনিসহ পরিবারের সদস্যরা উপস্থিত সকল আত্মীয়-স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্থানীয়দের উদ্যোগে লংগদু-নানিয়ারচর রাস্তা নির্মাণ কাজ শুরু

পাহাড়ে জুমে বীজ বপন শুরু, ব্যস্ত জুমিয়ারা

কাপ্তাইয়ে পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

কাপ্তাই তথ্য অফিসের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করণীয় ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নববর্ষের রংঙ লেগেছে পাহাড়ে, রাঙামাটিতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা

অশ্রুজলে কাপ্তাইয়ের দুই শিক্ষককে স্মরণ করলেন সহকর্মীরা

মৌমাছি পালন প্রশিক্ষণ বাস্তবায়নে সরঞ্জাম ও সেবার জন্য দরপত্র আহ্বান

সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৮ পর্যটক আহত

দীঘিনালা উদ্যানতত্ত্ববিদ মাসুম ভূঁইয়া’র বিরুদ্ধে কিসের ষড়যন্ত্র?

চন্দ্রঘোনায় পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২

error: Content is protected !!
%d bloggers like this: