বুধবার , ১৩ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই চিৎমরম ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোনের উদ্যোগে চিৎমরম পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ মেডিকেল অফিসার ক্যাপ্টেন জামিল মো: আশিক রিয়াদ ও তার দক্ষ সহকর্মীদের দ্বারা পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পে মোট ১১৩ জন রোগী বহুবিধ চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন। এর মধ্যে ৯৫ জন পাহাড়ি জনগোষ্ঠীর এবং ১৮ জন বাঙালি রোগী ছিলেন। উক্ত ক্যাম্পে চিৎমরম ইউনিয়নের বিভিন্ন দূর্গম এলাকা, যেমন – সীতাপাহাড় পাড়া, চাকুয়া পাড়া, পেকুয়া পুনর্বাসণ পাড়া, মক্কা ছড়ি পাড়া ইত্যাদি হতে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করতে আগমণ করেন।

স্থানীয় হেডম্যান, চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার কারবারিদের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি স্বস্ত:স্ফূর্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভৌগোলিকভাবে কর্ণফুলী নদী ও পাহাড় দ্বারা বিচ্ছিন্ন চিৎমরম ইউনিয়নবাসীর জন্য সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা সেবা ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

বাংলাদেশ সেনাবাহিনীর বরাতে জানা যায়, দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও আস্থা গড়ে তোলার জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ফের বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ আটক-২

পর্যটক সেবায় ২টি গাড়ি উপহার পেল সাজেক থানা পুলিশ

সাজেকের দুর্গম উদলছড়িতে স্কুল করে দিলো বিজিবি

জুরাছড়িতে অগ্নিকান্ডে ৫০ দোকান-বসতঘর পুড়ল

বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আল আমিন ফাজিল মডেল মাদ্রাসার অংশগ্রহণ

‘শারদীয় দুর্গা উৎসব’ জমে উঠেছে বাঘাইছড়ি পূজা মন্ডপগুলোতে

পাকস্থলীর ক্যানসার প্রতিরোধে ব্যবস্থা

সাজেকে ডায়রিয়া রোগীদের দেয়া হচ্ছে সম্মিলিত চিকিৎসা সেবা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৬ বছর পূর্তি উদযাপিত

কাপ্তাইয়ের নারানগিরি উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: