বুধবার , ২ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠান  

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ২, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাপ্তাইয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এই উপলক্ষে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামসুল আলম চৌধুরী, কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

আলোচনা সভায় জনপ্রতিনিধিদের পক্ষ হতে বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র প্রকৌশলী ও উপজেলা পর্যায়ে স্বাধীনতা সুবর্নজয়ন্তী অনুষ্ঠানের সদস্য সচিব মনিরুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং সামাজিক, রাজনৈতিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে বই বিতরণ করা হয়।  

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের দেয়া ঘরে দুঃখ ঘুচল রাজস্থলীর প্রতিবন্ধী দম্পতির

‎রাঙামাটি সংসদীয় আসনে এমপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ঈদগাঁওয়ে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু- দক্ষতা উন্নয়নই টেকসই উন্নয়নের পথপ্রদর্শক

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর কার্যক্রম জোরদারে কর্মশালা

গুইমারায় হিল ভিডিপি সদস্যদের আগাম শিম চাষে সাফল্য, আর্থিক স্বনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন

কাপ্তাইয়ে ঝুঁকিতে বসবাস করছে শত শত পরিবার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দ্যা রেড জুলাইয়ের প্রার্থনা

নানিয়ারচরে ছাত্রদলের সহায়তায় কলেজ ছাত্রীর ভর্তি সম্পন্ন

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)’র ব্যবস্থাপনায় বেকার তরুনদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন 

error: Content is protected !!
%d bloggers like this: