মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে হাবীব আজম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৬, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ

হ্রদ পাহাড়ের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিগত সময়ে সারাদেশে শীতের তীব্রতা বেশি থাকলেও রাঙ্গামাটি জেলার জনসাধারন এতো বেশি শীত অনুভব করেনি। গত কয়েকদিন ধরে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। দুপুরের দিকে সূর্য সামান্য উঁকি দিলেও তেজ নেই।

গত সোমবার সারাদিনেও দেখা মেলেনি সূযের,তবে মঙ্গলবার সকাল এগারটার সময় সুর্যেও দেখা মিললেও ছিলো ঠান্ডা বাতাসের তীব্রতা। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত রয়েছে। আর এই শীতে রাস্তার আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় দুঃস্থ্য শীতার্থদেও মাঝে মধ্য রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবিবে আজম।

গত মঙ্গলবার মধ্যরাতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে শীতার্থদের কম্বল বিতরন করেন তিনি। মধ্যরাতে শীতের তীব্রতায় মানুষ যখন গভীর ঘুমে তখন তিনি ছুটে গিয়েছেন অসহায়দের পাশে। এসব শীতার্থরা কম্বল পেয়ে বেশ খুশী। তাদের মতে তীব্র এই শীতের মধ্যে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।

এ ব্যাপারে হাবিব আজমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ইতি পূবে রাঙ্গামাটিতে এ ধরনের শীতের তীব্রতা ছিলনা। এবার শীতের তীব্রতা অনেক বেশি এছাড়া সামাজিক দায়বন্ধতা থেকে শীতার্থদের মাঝে এসব কম্বল বিতরন করা হয়েছে। তিনি এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে শীতার্থদের সাহায্যে বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

তীব্র শীতে তাপমাত্রা কমে আসায় রাঙ্গামাটি জেলা সদর হাসপাতাল সহ উপজেলার হাসপাতাল গুলোতে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বহিঃবিভাগে দেখা গিয়েছে শিশু রোগীর দীর্ঘ লাইন। অধিকাংশ শিশু জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও চর্মরোগের চিকিৎসা নিতে আসছে। প্রতিদিন শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষ ছুটছে পথের পাশে অল্পদামে শীতের পোশাক কিনতে।

রাঙ্গামাটি আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক ক্যচিনু মারমা জানিয়েছেন সোমবার ১১.০৬ ও মঙ্গলবার ৯.০৮ ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, এই সময়টাতে বায়ুমন্ডল শুষ্ক থাকে; শীতে বাতাসের আর্দ্রতা কম থাকে ফলে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ও শীতকালীন ডায়রিয়ায় শিশুরা বেশি আক্রান্ত হয়। আমরাও এসব রোগী সামাল দিতে প্রস্তুতি রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শিশু দিবসে জাতির পিতার ম্যুরালে কাপ্তাই পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন 

বান্দরবানে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

বাঘাইছড়িতে প্রশাসনের অভিযানে আবারও তিন ইটভাটা বন্ধ

খোরশেদ আলম জনির মৃত্যুতে ইসলামী ব্যাংকের শোকবার্তা ও দোয়া কামনা

উৎসবমুখর পরিবেশে বাঘাইছড়ি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

যেকোন মুহুর্তে উপচে পড়বে কাপ্তাই বাঁধের পানি; দুর্ভোগে লাখো মানুষ

কাপ্তাইয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭মার্চ পালন

কাপ্তাইয়ে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: