মঙ্গলবার , ২৬ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও পিকআপসহ চালক আটক

প্রতিবেদক
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
মে ২৬, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি গরু ও চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে আটক করেছে।

মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ২টার দিকে মহাসড়কের ঈদগাঁওয়ের মেহেরঘোনা এলাকা থেকে গরু, গাড়িসহ চালককে আটক করা হয়।

আটক চালক সিরাজুল ইসলাম রামু উপজেলার কাউয়ারখোপ এলাকার আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় আরও দুই অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় এসআই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় রামুর পানিরছড়া বাজার এলাকা থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান (ভোলা-ড-১১-০৪১১) থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ি থেকে অবৈধভাবে আনা ১০টি গরু উদ্ধার করা হয় এবং চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়। এসময় আরও দুই ব্যক্তি পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানান, বৈধ কাগজপত্র ছাড়াই মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরুগুলো ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আটক ব্যক্তি ও পলাতক আরও দুই অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালান রোধে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের সহযোগিতা

গুচ্ছগ্রামে বন্দী বাঙালিদের পুনর্বাসন করার দাবি পিসিসিপির

খাগড়াছড়িতে আওয়ামী লীগের আরো ১১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অপ্রতিরোধ্য পাহাড়ে চার সশস্ত্র সংগঠন, চুক্তির পরও সহস্রাধিক খুন, গুম ও অপহরণ

খাগড়াছড়িতে মানহীন পণ্য বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙামাটিতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ১২তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে ৫ কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

শান্তিচুক্তি হয়েছে বলেই পাহাড়ে উন্নয়ন ছড়িয়ে পড়ছে-দীপংকর তালুকদার 

লংগদুতে সাত বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধা আটক

error: Content is protected !!
%d bloggers like this: