রবিবার , ৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটি সদরে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
এপ্রিল ৫, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ

রাঙামাটি সদর উপজেলায় ক্রীড়া কার্যক্রমকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুসরণ করে গঠিত এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটির অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তা। এছাড়া, স্থানীয় ক্রীড়া সংগঠক তৌহিদুল আলম (মামুন) সদস্য-সচিব এবং ক্রীড়াবিদ এন কে এম মুন্না তালুকদার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

তৌহিদুল আলম (মামুন) দীর্ঘদিন ধরে রাঙামাটির ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত। তিনি জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপকমিটির সাবেক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রতিভাস ক্লাবের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎এন কে এম মুন্না তালুকদার মূলত ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও ছাত্রজীবনে কাবাডি ও হ্যান্ডবল খেলাতেও নিয়মিত অংশ নিয়েছেন। বর্তমানে তিনি রাঙামাটির মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য হিসেবে সক্রিয় আছেন। পাশাপাশি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সঙ্গেও যুক্ত থেকে ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

‎তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ২০১০ সালে তিনি “ইয়াং টাইগার স্পোর্টিং ক্লাব” প্রতিষ্ঠা করেন যা স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্কুল-কলেজ পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং স্থানীয় ক্রীড়া ক্লাবগুলোকে সক্রিয় রাখার বিষয়েও জোর দেন।

‎ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কমিটি গঠনের মাধ্যমে রাঙামাটি সদরের ক্রীড়াঙ্গনে নতুন গতি আসবে এবং তরুণ প্রজন্ম আরও বেশি ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি পুনাকের উদ্যোগে লক্ষ্মীছড়িতে শীতবস্ত্র বিতরণ 

খাগড়াছড়িতে নবনির্মিত পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ সুপার মুক্তা ধর

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঈদগাঁওয়ে বিএনপির গণমিছিল ও সমাবেশ

কেপিএম হরি মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা শুরু

ছাত্রনেতা জসিমের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিল ফারুক আহমেদ সাব্বির

খাগড়াছড়ির মাটিরাঙায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটর চালক নিহত

মহালছড়ির গহীন পাহাড়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

নানিয়ারচরে ৩৯টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: