বুধবার , ৮ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৮, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি ( তদন্ত)  আমীর সোহেল, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বর্ণিল শোভাযাত্রা, পান্তা উৎসব, খেলাধুলা এবং দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: