বুধবার , ২৭ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু- দক্ষতা উন্নয়নই টেকসই উন্নয়নের পথপ্রদর্শক

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ২৭, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও দরগাহপাড়া আলী বিন আবী তালিব (রা.) মহিলা মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় ISEC Project এর আওতায় ঈদগাহ টেকনোলজি স্কুল (ETS) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম এসিস্ট্যান্ট রোজিনা আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসডা বাংলাদেশ-এর ডিরেক্টর গোলাম মোস্তাফা এবং প্রোগ্রাম ডিরেক্টর বোরহান হামজা।এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম ইব্রাহিম খলিল, ETS এর পরিচালক তারেকুল হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ডিজিটাল দক্ষতা অর্জন ছাড়া আজকের যুগে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। তাদেরকে কম্পিউটার অপারেশন ও গ্রাফিক ডিজাইনের প্রাথমিক দক্ষতা প্রদান করা হয়। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের ডিজিটাল জ্ঞান বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের দক্ষ করে গড়ে তোলা।

ETS-এর পরিচালক তারেকুল হাসান বলেন, আমরা বিশ্বাস করি, দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের জীবনমান উন্নত করতে পারবে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। কারন, দক্ষতা উন্নয়নই টেকসই উন্নয়নের পথপ্রদর্শক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রামেকে দরপত্র ছিনতাইয়ের খবরে রোকনের বক্তব্য

বাঘাইছড়ির কাচালং নদীতে দুই নৌকার সংঘর্ষে মাঝি রাম কুমার চাকমা নিহত

রাঙামাটিতে ফের বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ আটক-২

কাপ্তাইয়ে জাতীয় শিশু  পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন 

কর্ণফুলী সরকারি কলেজে অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত 

বিলাইছডিতে স্বামীর ওষুধ আনতে গিয়ে নৌকা থেকে পড়ে  স্ত্রীর মৃত্যু

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

চন্দনাইশে শহীদ আবদুস সবুর খান স্মৃতি মেধাবৃত্তি প্রদান, মুক্তিযোদ্ধা সম্মাননা ও গুণীজন সংবর্ধনা

রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

error: Content is protected !!
%d bloggers like this: